নিউজ ডেক্স
আরও খবর
একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ
কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দেশের সব হাসপাতাল-মেডিকেল কলেজে তিনটি নির্দিষ্ট বই রাখা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি
ডব্লিউএফপির প্রতিবেদন: দেশে খাদ্য সংকটে প্রায় ২ কোটি মানুষ, খাবার থাকলেও ক্রয়ের সামর্থ্য নেই
সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর হস্তান্তর করল বিএসএফ
বাংলাদেশের মতো ভারতেও তারা সরকার বদল করতে চায়: রাজনাথ
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব
নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা
নেত্রকোনার দুর্গাপুরে এক চা দোকানে প্রকাশ্যে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
গতকাল ১৫ই অক্টোবর, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আলিফ বেসরকারি আইপিটিভি ‘চ্যানেল রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি এবং স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ ‘ডিটেকটিভ আর্টিকেল’-এর মাধ্যমে অপরাধ ও অনিয়মের সংবাদ প্রচার করতেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, লুৎফুজ্জামান বাজারে চা খেয়ে বের হওয়ার মুহূর্তে দুই যুবক দোকানে এসে সিগারেটের কেনার অজুহাতে অবস্থান নেয় এবং আচমকা তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রস্তুত রাখা একটি মোটরসাইকেলে চড়ে চম্পট দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহতের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে মোট পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানান, প্রাথমিক তদন্তে এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যেই পুলিশের চিরুনি অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগেও অপরাধমূলক সংবাদের জেরে লুৎফুজ্জামানকে নিশানা করা হয়েছিল; গত বছরের ১০ই নভেম্বর সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাটে তাকে কোপানো হয়েছিল।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর তথ্য মতে, ২০২৬ সালের প্রথম আট মাসেই দেশে ৪৯৫ জন সাংবাদিক নানা ধরনের হামলা, নির্যাতন ও হুমকির সম্মুখীন হয়েছেন।
একের পর এক সাংবাদিক হত্যা ও আক্রমণের ঘটনা দেশে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]