ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান – বর্ণমালা টেলিভিশন

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬ | ৬:২৩ 62 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ গুটিয়ে নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমাতে ইরান থেকে ১৪০ মিলিয়ন ব্যারেল তেল আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই পদক্ষেপকে সমর্থন করে বলেন, এটি একটি ‘সাময়িক ব্যবস্থা’। তবে ট্রাম্পের এই যুদ্ধ থামানোর আশ্বাসকে মোটেও বিশ্বাস করছে না ইরান। তেহরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছেন, তারা ট্রাম্পের এই দাবিকে গুরুত্ব দিচ্ছেন না। এর পেছনে বড় কারণ হলো, ট্রাম্প একদিকে যুদ্ধ থামানোর কথা বললেও অন্য মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ওই অঞ্চলে উল্টো আরও হাজার হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। যুদ্ধের তিন সপ্তাহ পর ট্রাম্পের এই পরস্পরবিরোধী বক্তব্য এবং তেলের বাজারে অস্থিরতা কমানোর পদক্ষেপগুলো নিয়ে এখন বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে। সূত্র: সিএনএন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা