নিউজ ডেক্স
আরও খবর
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ
এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’
‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী
বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট
দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা
লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন
সাদাকালো যুগে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। রঙিন সিনেমার প্রথম দিকেও দাপট দেখিয়েছেন তিনি। কোটি মানুষের ভালোবাসা ও প্রশংসা-স্বীকৃতিও অর্জন করেছেন।
শারীরিক অসুস্থতার জন্য লন্ডনে চিকিৎসাধীন এ অভিনেতা। সেখানেই মেয়ের বাসায় কাটছে ঈদ তার।
এবারের ঈদটা বিষাদ ও বিষন্নতায় পূর্ণ এ অভিনেতার জীবনে। তার ব্রেনে টিউমার ধরা পড়েছে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। সেখানে হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে ঝুঁকির কারণে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি। এখন তিনি নিচ্ছেন রেডিয়েশন ও কেমোথেরাপি ‘টার্গেট থেরাপি’।
ইলিয়াস কাঞ্চনের পরিবার সূত্রে জানা গেছে, আগামী মে মাসের শেষ পর্যন্ত চলবে তার কেমোথেরাপি। বর্তমানে মেয়ের বাসাতেই রয়েছেন অভিনেতা। তার ঈদের দিনটা কাটছে বিছানাতেই।
তার জামাতা আরিফুল ইসলাম বলেন, গত ২৬ এপ্রিল থেকে আব্বু (ইলিয়াস কাঞ্চন) আমাদের লন্ডনের বাসায় আছেন। এখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার নেতৃত্বে তার চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পুরো টিউমার অপসারণ করলে জীবনহানির ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন।
তিনি বলেন, বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। এটিকে তারা টার্গেট থেরাপি বলছেন। থেরাপি শেষে ডাক্তারের পর্যবেক্ষণে বিশ্রামে থাকবেন তিনি। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]