স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত – বর্ণমালা টেলিভিশন

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬ | ৫:২৯ 63 ভিউ
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে ফেসবুকে মানহানিকর, আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি মুহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য প্রোফাইল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন বলে পরিলক্ষিত হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আচরণবিধি ও শৃঙ্খলার পরিপন্থি। এতে আরও বলা হয়, একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এ অবস্থায় কর্তৃপক্ষের আদেশক্রমে তাকে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবিসহ স্ট্যাটাস আমার দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে আমি অ্যাকশনে গিয়ে ব্যবস্থা নিয়েছি।’ একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিজীবী হয়ে সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের অশালীন আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না। তবে মুহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। পোস্টে তিনি লেখেন, ‘ফেসবুক ব্রাউজ করতে গিয়ে আমি কোনো একজনের ইভেন্ট পোস্টে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কুরুচিপূর্ণ একটা ছবি ছিল, সেখানে মনের ভুলে ইন্টারেস্ট বাটনে ক্লিক করে ফেলি। যা আমার ফ্রেন্ডলিস্টের টাইমলাইনে কিছুক্ষণ ছিল। আসলে আমার জানা ছিল না ইন্টারেস্ট বাটনে ক্লিক করলে এ রকম ফ্রেন্ডলিস্টের টাইমলাইনে চলে যায়। সেটা কয়েক মিনিট স্থায়ী হওয়ার পর আমি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে নট ইন্টারেস্ট বা ডিলিট করে দিই। আসলে এটা ছিল আমার অনাকাঙ্ক্ষিত এবং অসাবধানতার কারণে হওয়া ভুল। উনার মতো সম্মানিত ব্যক্তি, জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের পোস্টে ইন্টারেস্ট ক্লিক করা উচিত হয়নি। আমার এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য কক্সবাজার জেলাবাসী এবং দেশবাসীর নিকট ক্ষমা প্রার্থনা করছি। এ ধরনের ভুল থেকে ভবিষ্যতে সাবধান থাকব।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা