ঢাকার বাতাসে কমেছে দূষণের মাত্রা – বর্ণমালা টেলিভিশন

ঢাকার বাতাসে কমেছে দূষণের মাত্রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ | ১০:২৫ 73 ভিউ
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় গত দুদিন শীর্ষে থাকা বাংলাদেশের ঢাকার অবস্থান আজ ষষ্ঠ। এই শহরের বায়ুমানের স্কোর ১৭২। গত শুক্রবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ৩২৯ আর এর আগেরদিন বৃহস্পতিবার ছিল ৩৩১। এ হিসাবে দূষণের মাত্রা অনেকটা কমলেও আজকের বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এদিকে তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর ২২৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’। কাছাকাছি স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা শহর। গত শুক্রবার পাকিস্তানের লাহোর স্কোর ২৯৩ থাকলেও আজ একই সময়ে স্কোর ১৮০। তালিকায় চতুর্থ অবস্থানে শহরটি। দূষণের মাত্রা কমার পাশাপাশি তালিকায়ও পিছিয়েছে লাহোর। এছাড়া ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উগান্ডার কাম্পালা, ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৬৯ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, ১৬৬ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে চীনের উহান, একই স্কোর নিয়ে নবম অবস্থানে সেনেগালের ডাকার, ১৫৭ স্কোর নিয়ে দশম অবস্থানে ইরাকের বাগদাদ। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা