কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার নাম প্রকাশ – বর্ণমালা টেলিভিশন

কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার নাম প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ March, ২০২৬ | ২:১৫ 127 ভিউ
কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার নাম–পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নিহত এই সেনার নাম রবার্ট এম মারজান (৫৪) বলে মনে করছে পেন্টাগন। তিনি চিফ ওয়ারেন্ট অফিসার–৩ পদমর্যাদার কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা তিনি। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, মারজান ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবা এলাকায় ঘটনাস্থলে ছিলেন। সেখানে নিহত ষষ্ঠ মার্কিন সেনা তিনিই বলে মনে করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, মারজানের পরিচয় চূড়ান্তভাবে নিশ্চিত করতে মেডিকেল পরীক্ষা হবে। এখনো মারজানের কোনো ছবি প্রকাশ করেনি পেন্টাগন। গত রোববার পোর্ট শুয়াইবার মার্কিন কমান্ড সেন্টারে একটি ড্রোন আঘাত হানে। এ হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’