সোমবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না – বর্ণমালা টেলিভিশন

সোমবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৬ | ৯:৪৯ 82 ভিউ
সোমবার (২ মার্চ) সিলেটের কয়েকটি এলাকায় সকাল থেকে প্রায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন লাইনের রিকন্ডাক্টরিং কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩। এতে বলা হয়, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, জিএমডি, সিলেট অনুশাখা কর্তৃক সিলেট (দ.) গ্রিড উপকেন্দ্রের সঞ্চালন লাইনের রিকন্ডাক্টরিং কাজ সম্পাদনের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-৩, বিউবো, সিলেটের আওতাধীন ৩৩ কেভি শ্রীরামপুর, ৩৩ কেভি গোটাটিকর, ১১ কেভি শিববাড়ী বাজার ফিডার, ১১ কেভি চান্দাই ফিডার ও ১১ কেভি বিসিক ফিডারগুলোর কয়েকটি এলাকায় সোমবার সকাল সোয়া ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না: মোমিনখলা, বরইকান্দি, গালিমপুর, শিববাড়ী, জৈনপুর, পৈন্তাপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ঘাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুর সহ ৩৩ কেভি শ্রীরামপুর, ৩৩ কেভি গোটাটিকর, ১১ কেভি শিববাড়ী বাজার, ১১ কেভি চান্দাই ও ১১ কেভি বিসিক ফিডারগুলোর এলাকায়। তবে নিরাপত্তার স্বার্থে উক্ত শাট-ডাউনের চলাকালীন সময় লাইন চালু রয়েছে বলে বিবেচিত হবে। জনগণের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা