দ্যা হান্ড্রেডের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার, সর্বোচ্চ ক্যাটাগরিতে মোস্তাফিজ – বর্ণমালা টেলিভিশন

দ্যা হান্ড্রেডের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার, সর্বোচ্চ ক্যাটাগরিতে মোস্তাফিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৪১ 55 ভিউ
ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্যা হান্ড্রেডের নিলামে নাম দিয়েছেন ২৩ বাংলাদেশি ক্রিকেটার। নিলামে ৭১০ জন ক্রিকেটারের মধ্যে থেকে দল গুছিয়ে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। একঝাঁক বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, জাকের আলী, সাইফ হাসানরা। নিলামে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে রয়েছেন মুস্তাফিজুর রহমান। ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্য রয়েছে তার। কিছুদিন আগে বিগ ব্যাশে খেলা রিশাদ হোসেন আছেন পরের ক্যাটেগরিতে। এই লেগ স্পিনারের ভিত্তিমূল্য রিশাদ ৭৫ হাজার পাউন্ড। এরপর ৫০ হাজার পাউন্ডের ক্যাটেগরিতে জায়গা হয়নি কোন বাংলাদেশি ক্রিকেটারের। ৩১ হাজার পাউন্ডের ক্যাটেগরিতে রয়েছেন একঝাঁক বাংলাদেশি তারকা। তাদের মধ্যে আছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাহিদ রানা, মোহাম্মদ নাঈম, সাব্বির রহমান, সৌম্য সরকাররা। আগামী ১২ মার্চ দ্যা হান্ড্রেডের নিলাম অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে আগামী ২১ জুলাই যা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগে কখনো কোন বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাননি। দ্যা হান্ড্রেডের নিলামে থাকা বাংলাদেশিরা : মুস্তাফিজুর রহমান ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড রিশাদ হোসেন ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড ৩১ হাজার পাউন্ড ভিত্তিমূল্য : নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাহিদ রানা, মোহাম্মদ নাঈম, সাব্বির রহমান, সৌম্য সরকাররা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে