নিউজ ডেক্স
আরও খবর
স্বস্তির জয় বাংলাদেশের
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট
বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা
অবসরের ঘোষণা দিলেন নেইমার
উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’
মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা
ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান।
রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তোফায়েলের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। পরে মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে আসামি বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ করা হয়।
গত ৩১ জানুয়ারি ঘোরাঘুরির কথা বলে ওই তরুণীকে গুলশানের একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী তরুণী গত বছরের ১ আগস্ট গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম গত ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলা দায়েরের পর আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। পরে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন পান তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।