যৌন হয়রানির অভিযোগ করায় এক বছর নিষিদ্ধ শুটার কলি – বর্ণমালা টেলিভিশন

যৌন হয়রানির অভিযোগ করায় এক বছর নিষিদ্ধ শুটার কলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:২৪ 83 ভিউ
শুটিং ফেডারেশনের অনিয়মের প্রতিবাদ করায় দেশের তারকা শুটার কামরুন নাহার কলিকে এক বছরের জন্য নিষিদ্ধ করল ফেডারেশন। শৃংখলাভঙ্গসহ নানান কারণ দেখিয়ে শুটিং থেকে কলিকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আগামী এক বছর ঘরোয়া এবং আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় তিনি খেলতে পারবেন না। কামরুন নাহার কলি শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক জি এম হায়দারের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিলেন। সম্প্রতি ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির অভিযোগ উঠলে দেশসেরা এই নারী শুটারও ওই যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। আরও একজন শুটারও একই অভিযোগ করেন। যদিও জি এম এম হায়দার এসব অভিযোগ বানোয়াট বলেছেন। প্রথমে তাকে সাময়িক নিষিদ্ধ করেছিল ফেডারেশন। এ বিষয়ে ১ জানুয়ারি কামরুন নাহারের ক্লাব নৌবাহিনী শুটিং ক্লাবের কাছে চিঠি পাঠিয়েছে ফেডারেশন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ