পাক ভারত ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি, নিলো নতুন পদক্ষেপ – বর্ণমালা টেলিভিশন

পাক ভারত ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি, নিলো নতুন পদক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:০৫ 85 ভিউ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বহুল আলোচিত ম্যাচটি যে কোনো মূল্যে মাঠে নামাতে মরিয়া হয়ে উঠেছে আইসিসি। এর জন্য এবার আলোচনা শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সরাসরি কথা বলছে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান সরকার দলকে এই ম্যাচ না খেলতে নির্দেশ দেয়। এর ফলে সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এরপর আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয় পিসিবির সঙ্গে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আইসিসি আলোচনার মাধ্যমে সমাধান চায়। তারা সংঘাত নয়, সমঝোতার পথেই এগোতে চায়। ভারত ও পাকিস্তানের ম্যাচ ক্রিকেটে সবচেয়ে লাভজনক ইভেন্টগুলোর একটি। সম্প্রচার স্বত্ব, স্পন্সর ও বিজ্ঞাপন থেকে এই ম্যাচে কোটি কোটি ডলার আসে। এই ম্যাচ না হলে ধারণা করা হচ্ছে অন্তত ৬১৫০ কোটি টাকার ক্ষতি হবে আইসিসির। যার ফলে এই ম্যাচটা যে কোনো মূল্যে আয়োজন কর‍তে চাইছে সংস্থাটি। ২০ দলের এই টুর্নামেন্ট শুরু থেকেই রাজনৈতিক টানাপোড়েনে আলোচিত। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। পরে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়। এর প্রতিবাদ হিসেবে পাকিস্তানও সহ-আয়োজক ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান ইতোমধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে। ভারত ম্যাচে না খেললে পাকিস্তান দুই পয়েন্ট হারাবে। একই সঙ্গে তাদের নেট রান রেটেও বড় ধাক্কা লাগবে। এদিকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তার দল ম্যাচের জন্য কলম্বোতে যেতে প্রস্তুত। ভারত ও পাকিস্তান গত এক দশকের বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না। দুই দল শুধু বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টেই মুখোমুখি হয়। রাজনৈতিক টানাপোড়েনে এবার সেটাও বন্ধ হওয়ার যোগাড়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ