এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা – বর্ণমালা টেলিভিশন

এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬:৫৭ 112 ভিউ
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান আসন্ন। চাঁদ দেখারভিত্তিতে আগামী ১৮ কিংবা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এই মাস গণনা। এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা দীর্ঘায়িত হতে পারে বলে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখ ভিন্ন হতে পারে। চাঁদ দেখা ও বৈজ্ঞানিক গণনার পার্থক্যের কারণে কিছু দেশে ১৮ ফেব্রুয়ারি এবং অন্য দেশগুলোতে ১৯ ফেব্রুয়ারি রোজা শুরু হওয়ার সম্ভাবনা আছে। সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, মাসের শুরু নিয়ে মতভেদ থাকলেও রমজানের শেষ এবং শাওয়াল মাসের শুরু তা ঈদুল ফিতর অধিকাংশ মুসলিম দেশে ২০ মার্চের আশপাশে, এমনকি একই দিনে হওয়ার সম্ভাবনা আছে। আল জারওয়ান বলেন, জ্যোতির্বিজ্ঞানের তথ্য নির্দেশ করছে যে, এ বছর রমজান ২৯ দিনের হবে এবং সম্ভবত গণনা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। এ মাসে রোজার সময় সর্বোচ্চ প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিট পর্যন্ত হতে পারে। আল জারওয়ান উল্লেখ করেন, হিজরি ১৪৪৭ সালের রমজানের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি, আমিরাতের সময় বিকেল ৪টা ১ মিনিটে জন্ম নেবে। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদটি অস্ত যাবে, ফলে খালি চোখে চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে। ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে, যা নির্দেশ করে যে ১৯ ফেব্রুয়ারি হবে রমজানের প্রথম দিন। সেই অনুযায়ী ১৯ মার্চ রমজান শেষ হবে এবং ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপন হবে। আবুধাবিতে রমজানের শুরুতে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। মাসের শেষে এই সময় বেড়ে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। ভৌগোলিক অবস্থানের কারণে সময়ের কিছু পার্থক্য হবে। যেমন- খোরফাক্কান এবং পূর্ব উপকূলীয় অঞ্চল আবুধাবির চেয়ে ৮ মিনিট আগে এবং পশ্চিমাঞ্চলীয় আল সিলা ১২ মিনিট পিছিয়ে থাকবে। ফলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সেহরি ও ইফতারের সময়ের পার্থক্য সর্বোচ্চ ২০ মিনিট পর্যন্ত হতে পারে। সূত্র: গালফ নিউজ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ