নিউজ ডেক্স
আরও খবর
ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি
সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত
আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ
রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল
এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন
ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল
জরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। তবে পিসিবি জানিয়ে দিয়েছে, তারা ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের এই ম্যাচটি বয়কট করবে। যদিও এই হুমকি ঘিরে সৃষ্ট অচলাবস্থা কাটেনি, বরং পরিস্থিতি এখনো যেখানে ছিল সেখানেই থমকে আছে। এর মধ্যেই বিকাল হতে ভারত ও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে আইসিসির জরুরি বোর্ড সভার খবর আসে। তবে ক্রিকবাজের প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত সভার কোনো অগ্রগতি নেই।
ক্রিকবাজ আইসিসির ১৬ সদস্যের বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলে জেনেছে, কোনো জরুরি সভার ব্যাপারে তারা অবহিত নন। এদিকে ভারত ম্যাচ বয়কটের বিষয়ে পিসিবি এখনো আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠিই দেয়নি। এখন পর্যন্ত পাকিস্তানের হাতে সম্বল বলতে পাকিস্তান সরকারের একটি ‘এক্স’ পোস্ট। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কখনোই দাপ্তরিক যোগাযোগ হিসেবে গণ্য করা হয় না। আইসিসি রোববার রাতেই এক কড়া বিবৃতিতে জানিয়ে দিয়েছে, বিশ্ব আসরে বাছবিচার করে খেলার সুযোগ নেই। বল এখন পুরোপুরি পাকিস্তানের কোর্টে ঠেলে দিয়েছে সংস্থাটি।
আইসিসি বিবৃতিতে বলেছে, ‘পিসিবির আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় আছে আইসিসি। তবে বৈশ্বিক আসরে বাছবিচার করে খেলার অবস্থান মেনে নেওয়া কঠিন। আইসিসির টুর্নামেন্টগুলো সততা, প্রতিযোগিতা ও নিরপেক্ষতার ওপর ভিত্তি করে আয়োজিত হয়। এ ধরনের আচরণ টুর্নামেন্টের পবিত্রতা ক্ষুণ্ণ করে।’
ক্রিকবাজের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত পাকিস্তান তাদের অবস্থান থেকে সরে আসবে এবং আইসিসির নিয়ম মেনেই খেলবে। তারা সেখানে উদাহরণ টেনেছে গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের একটি ম্যাচকে। যেখানে সারা দিন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ শুরুর মাত্র আধাঘণ্টা আগে খেলার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। কলম্বোর ভারত-পাকিস্তানের ম্যাচের এখনও দুই সপ্তাহ বাকি। তাই পাকিস্তান আবারও ‘ইউ-টার্ন’ নেবে কি না, তা সময়ই বলে দেবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]