জীবন বাঁচাতে নিজেই কাটলেন পা, ৮ মাস পর ড্রোন দিয়ে উদ্ধার – বর্ণমালা টেলিভিশন

জীবন বাঁচাতে নিজেই কাটলেন পা, ৮ মাস পর ড্রোন দিয়ে উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ October, ২০২৬ | ৪:৪৩ 5 ভিউ
যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে এবং পচন এড়াতে নিজের পা ছুরি দিয়ে কেটে ফেলার পর এক ড্রোন অভিযানের মাধ্যমে জীবন বাঁচিয়েছেন ইউক্রেনের এক সেনা। শুক্রবার (২৩ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনীয় রণাঙ্গনে ৪৯১ দিন ধরে অবস্থান করা ৪৯ বছর বয়সী কনস্ট্যান্টিন ভ্লাসেঙ্কোকে এই মাসের শুরুতে ড্রোন দিয়ে উড়িয়ে ১৫ কিলোমিটার দূরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ইউক্রেনীয় সামরিক কমান্ডারের ভাষ্যমতে, আধুনিক যুদ্ধের ইতিহাসে ড্রোন ব্যবহার করে কোনো আহত সৈন্যকে আকাশপথে উদ্ধারের ঘটনা এটিই প্রথম। ৩০তম মেকানাইজড ব্রিগেডের সদস্য ভ্লাসেঙ্কো গত বছরের মে মাসে রণক্ষেত্রে যান এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে এক রুশ ড্রোন হামলায় তার বাঁ পা উড়ে যায় ও ডান পা মারাত্মকভাবে ভেঙে যায়। হামলার পর ধ্বংসপ্রাপ্ত একটি স্কুলের বয়লার রুমের ছোট গর্তে আশ্রয় নেন ভ্লাসেঙ্কো। সেখানে কয়েক মাস অবরুদ্ধ থাকার পর ডান পায়ের হাড় বেরিয়ে পচন ধরতে শুরু করলে তিনি নিজের ছুরি দিয়ে সেটি কেটে বাদ দেন। এরপর সামরিক কমান্ডারদের নির্দেশে 'গুরুজুফ ডিফেন্স' নির্মিত বিশেষ 'আয়ুদাগ-৬' নামের একটি বিশাল ছয় পাখার ড্রোন ব্যবহার করে তাকে উদ্ধারের পরিকল্পনা করা হয়, যা ৯০ কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম। উদ্ধার অভিযানের পূর্বে একটি ড্রোনের মাধ্যমে ভ্লাসেঙ্কোর কাছে একটি নিরাপত্তা বেল্ট এবং নির্দেশনা সংবলিত মোবাইল পাঠানো হয়। মূল উদ্ধারকারী ড্রোনটি পৌঁছালে তিনি নিজেকে সেটির সঙ্গে বেধে ফেলেন। শত্রুভাবাপন্ন রুশ ড্রোনের হামলা এড়াতে আরও তিনটি 'ভ্যাম্পায়ার' ড্রোন ও আর্টিলারি বাহিনীর টানা দুই ঘণ্টার সহায়ক হামলার মধ্য দিয়ে তাকে ৭০ মিটার ওপর দিয়ে নিরাপদে উড়িয়ে নিয়ে আসা হয়। বর্তমানে খারকিভ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা ভ্লাসেঙ্কো জানান, দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর তিনি বেঁচে ফেরার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। সূত্র: রয়টার্স

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’ এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার ‘কেঁদো না, বাসায় গিয়ে ফোন দেব’, স্ত্রীর সঙ্গে শাহেদের শেষ ফোনালাপ স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডে নতুন মোড় কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা জীবন বাঁচাতে নিজেই কাটলেন পা, ৮ মাস পর ড্রোন দিয়ে উদ্ধার এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ছয় নারী কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২ হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫ ইন্দোনেশিয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার মানুষ হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের ফ্রান্সে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ নিষিদ্ধ শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র