নিউজ ডেক্স
আরও খবর
দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটার হওয়ার সময় বাড়ল
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
শুভ মাঘী পূর্ণিমা আজ
বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মাঘী পূর্ণিমা আজ রোববার (১ ফেব্রুয়ারি)। এ দিবসটি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। এ পূর্ণিমা তিথিতে বৈশালীর চাপাল চৈত্যে ভগবান তথাগত বুদ্ধ স্বীয় মহাপরিনির্বাণ দিবস ঘোষণা করেন।
বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন নানা কর্মসূচিতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসব পালন করবে। দিবসটি উপলক্ষে কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহারে তিন দিনব্যাপী মাঘী পূর্ণিমা মেলা, ধর্ম সভা, প্যাগোডা উদ্ভোধন করা হবে। এ পূর্ণিতা তিথিতে ঐতিহ্যবাহী ঠেগরপুণি বুড়াগোসাই মেলাও অনুষ্ঠিত হবে।
এছাড়া বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে রাজধানীর মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শুভ মাঘী পূর্ণিমা যথাযথ ধর্মীয় গুরুগম্ভীর পরিবেশে উদযাপিত হবে। রোববার বুদ্ধপূজা, শীলগ্রহণ, অষ্টপরিষ্কারসহ সংঘদান; বিকেলে ধর্মসভা, বাংলাদেশ তথা বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও প্রদীপপূজা অনুষ্ঠিত হবে।
পুণ্যময় এ পূর্ণিমা অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং ঢাকার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সিনিয়র উপাধ্যক্ষ ভদন্ত ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথেরো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।