সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেলের দাবিতে প্রতিবাদ সমাবেশ, কঠোর কর্মসূচির ঘোষণা – বর্ণমালা টেলিভিশন

সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেলের দাবিতে প্রতিবাদ সমাবেশ, কঠোর কর্মসূচির ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬ | ৭:০৯ 91 ভিউ
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে একটি বড় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং ১লা জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার পাশাপাশি ৭ দফা দাবি বাস্তবায়নের জোরালো আওয়াজ উঠেছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী এবং স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়ক মো. মাহমুদুল হাসান। বিভিন্ন জোটভুক্ত সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যে অভিযোগ করেন, দীর্ঘ ৭ বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসা সত্ত্বেও সরকার কর্মচারীদের ন্যায্য দাবি পূরণে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সম্প্রতি জ্বালানি উপদেষ্টার বক্তব্যে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে বলে তারা উল্লেখ করেন। বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্তমান বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে নতুন পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। তারা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা বৃদ্ধি, বেতন জ্যেষ্ঠতা রক্ষা, রেশন ব্যবস্থা চালুসহ একাধিক কাঠামোগত দাবির কথা তুলে ধরেন। কয়েকজন নেতা দাবি করেন যে, ১:৪ অনুপাতে ১২টি গ্রেডভিত্তিক কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা নির্ধারণ করে গেজেট জারি করা উচিত। সমাবেশে জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্মচারী সংগঠন, সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদসহ জোটভুক্ত ৩৫টিরও বেশি সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। সমাবেশ শেষে ঘোষিত কর্মসূচিতে জানানো হয়, আগামী ১ থেকে ৩রা ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ দপ্তরের সামনে ২ ঘণ্টাব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ৬ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভূখা মিছিল’ করার কঠোর আল্টিমেটাম দেওয়া হয়েছে। উল্লেখ্য, নবম জাতীয় বেতন কমিশন সম্প্রতি প্রতিবেদন পেশ করেছে, যাতে সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা সুপারিশ করা হয়েছে। তবে কর্মচারী সংগঠনগুলো এই সুপারিশকে অপর্যাপ্ত মনে করে আরও বৈষম্যমুক্ত ও বাজারমুখী পে-স্কেলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা