চাহিদা বেড়েছে এআই অ্যাপের – বর্ণমালা টেলিভিশন

চাহিদা বেড়েছে এআই অ্যাপের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ৬:৫৮ 61 ভিউ
সারাবিশ্বে অ্যাপ তৈরিতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। ২০২৪ সালের পর কৃত্রিম মেধার কারণে এআইভিত্তিক অ্যাপ তৈরিতে নির্মাতাদের আগ্রহ তৈরি হয়েছে। মাত্র দুই বছরের ব্যবধানে এআই অ্যাপের চাহিদা শীর্ষে জায়গা করে নিয়েছে। বিশেষজ্ঞ অনেকে জেনারেটিভ এআই প্রযুক্তিকে ভবিষ্যতের ওয়ানস্টপ সল্যুশন বলে অভিহিত করেছেন। ফলে অধিকাংশ স্মার্টফোন গ্রাহক এই প্রযুক্তির মাধ্যমে জীবনের কাজ সহজ করতে চাইছেন। ফলে ক্রমে বেড়ে চলেছে জেনারেটিভ এআই অ্যাপ ডাউনলোডের সংখ্যা। প্রকাশিত সেন্সর টাওয়ারের স্টেট অব মোবাইল ২০২৬ রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। এতে জানা গেছে, গত বছরে অ্যাপ ডাউনলোডের হিসাবে দ্রুততম গ্রোয়িং ক্যাটেগরির শীর্ষে রয়েছে জেনারেটিভ এআই ঘরানার সব ধরনের অ্যাপ। ২০২৫ সালে আগের বছরের তুলনায় কয়েকটি দেশে জেনারেটিভ এআই অ্যাপ ডাউনলোডের সংখ্যা তিন গুণ বেড়েছে। ২০২৪ সালে এ ধরনের অ্যাপ ডাউনলোডের সংখ্যা এত বেশি ছিল না। রিপোর্টে দাবি করা হয়েছে, গত বছরে এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ব্যবহার দ্বিগুণ হারে বেড়েছে। যার জেরে জেনারেটিভ এআই অ্যাপ ডাউনলোডের চাহিদা এখন ঊর্ধ্বমুখী। নতুন পরিসংখ্যান বলছে, সারাবিশ্বে এআই অ্যাপের মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে চ্যাটজিপিটি। তার পরেই জায়গা করে নিয়েছে গুগল জেমিনি, পারপ্লেক্সিটি আর গ্রোকের মতো এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ। ২০২৪ সাল থেকে এই তিনটি অ্যাপের চাহিদা তৈরি হয়েছে। সমীক্ষা বলছে, ২০২৫ সালেও সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় চ্যাটজিপিটি রয়েছে দ্বিতীয় স্থানে। বিশেষজ্ঞ অনেকে বলছেন, সবার কাছে এআই পরিষেবাকে গ্রহণযোগ্য করতে নির্মাতা সংস্থা বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে। এর মধ্যে অন্যতম হলো বিনামূল্যে বা বিশেষ ছাড়ে প্রিমিয়াম ফিচার ব্যবহারের সুযোগ। ফলে গত বছরে এসব পরিষেবার অ্যাপের চাহিদা বেড়েছে অপ্রত্যাশিত হারে। অনেকে জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে আগের তুলনায় দ্রুত নিজের প্রয়োজন পূরণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সমীক্ষা বলছে, সারাবিশ্বে শুধু এআই অ্যাসিস্ট অ্যাপ ছাড়াও মাইক্রোড্রামা প্ল্যাটফর্মের অ্যাপ ডাউনলোডের চাহিদা তৈরি হয়েছে। ভবিষ্যতের ডিজিটাল কাজের সব ধরনের চাহিদা পূরণে এআই অ্যাপ ছাড়া চলা কঠিন হবে– এটি নিশ্চিত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল