সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা – বর্ণমালা টেলিভিশন

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬ | ৬:৩৮ 59 ভিউ
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স শুরু করবে বাংলাদেশ দল। আগামী ২৮ জানুয়ারি কাঠমান্ডুর মুলপানিতে থাইল্যান্ডের মুখোমুখি হবে তারা। থাইল্যান্ড ছাড়াও সুপার সিক্সে নিজেদের শেষ দুই ম্যাচে যথাক্রমে- স্কটল্যান্ড ও নেদারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কীর্তিপুরে ৩০ জানুয়ারি স্কটল্যান্ড এবং ১ ফেব্রুয়ারি মুলপানিতে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ পর্বে ৪ ম্যাচ খেলে ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল তারা। এই গ্রুপ থেকে আয়ারল্যান্ড (৬ পয়েন্ট) দ্বিতীয় ও যুক্তরাষ্ট্র (৪ পয়েন্ট) তৃতীয় হয়। ৪ ম্যাাচে ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ সেরা হয় নেদারল্যান্ডস। স্কটল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ এবং ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় থাইল্যান্ড। টুর্নামেন্টের নিয়মনুসারে দুই গ্রুপ থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্সে যাবে। সুপার সিক্স শেষে সেরা চার দল বিশ্বকাপের মূল পর্বের খেলার টিকেট পাবে। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হতে যাওয়া দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮টি দল ইতোমধ্যে খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ইংল্যান্ড, ২০২৪ সালের আসরের পারফরমেন্সের সুবাদে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং র‌্যাংকিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলংকা মূল পর্বে জায়গা করে নিয়েছে। বাছাই পর্বের সুপার সিক্সে বাংলাদেশের তিন ম্যাচের সূচি : ২৮ জানুয়ারি : বাংলাদেশ-থাইল্যান্ড, মুলপানি ৩০ জানুয়ারি : বাংলাদেশ-স্কটল্যান্ড, কীর্তিপুর ১ ফেব্রুয়ারি : বাংলাদেশ-নেদারল্যান্ডস, মুলপানি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল সুখবর পেলেন শান্ত-নাহিদরা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে