চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী – বর্ণমালা টেলিভিশন

চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৬ | ৬:১৫ 65 ভিউ
তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে আগেই জয়ের ভিত গড়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। বাকি কাজটা সুনিপুণভাবে সারলেন বোলাররা। ১৭৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং লাইনআপ। একপেশে ফাইনালে চট্টগ্রামকে ৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিপিএলের দ্বাদশ আসরের নতুন চ্যাম্পিয়ন হিসেবে মুকুট পরল নাজমুল হোসেন শান্তর রাজশাহী। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১১ রানেই গুটিয়ে যায় শেখ মেহেদী হাসানের দল। এটি রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা। এর আগে বিপিএলের ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনবার শিরোপা জিতেছে ঢাকা। রাজশাহীর সমান দুবার করে চ্যাম্পিয়ন হয় বরিশাল। আর একবার শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। বড় রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয় হয় চট্টগ্রামের। ইনিংসের তৃতীয় ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাজশাহী। লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো ওই ওভারে তুলে নেন দুই উইকেট। ১০ বলে ৯ রান করা নাইম শেখকে বোল্ড করার পরের বলেই মাহমুদুল হাসান জয়কে (০) তানজিদের হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসেই তিনি ফেরান হাসান নাওয়াজকে (১১)। ৬ ওভারে ৩ উইকেটে ৪১ রান তুলে তখনই ব্যাকফুটে চলে যায় চট্টগ্রাম। মিডল অর্ডারেও ধস অব্যাহত থাকে। নিশামের বলে জাহিদুজ্জামান (১১) এবং মুরাদের বলে বড় শট খেলতে গিয়ে অধিনায়ক শেখ মেহেদী (৪) আউট হলে ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে যায়। ১২ ওভারে ৫ উইকেটে ৭২ রান তুলে ধুঁকতে থাকে চট্টগ্রাম। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন ওপেনার মির্জা তাহির বেগ। কিন্তু দলীয় ৯২ রানে তিনিও হার মানেন। ৩৬ বলে ৩৯ রান করে মুরাদের বলে মুশফিকুর রহিমের দারুণ স্টাম্পিংয়ের শিকার হন তিনি। শেষদিকে আমের জামাল এক ছক্কায় ৮ রান করে নিশামের বলে বোল্ড হন। ম্যাচের ১৭তম ওভারে ফিরে আবারও জোড়া আঘাত হানেন বিনুরা। আসিফ আলী ও শরিফুল ইসলামকে ফিরিয়ে রাজশাহীর উৎসবের উপলক্ষ এনে দেন তিনি। ১১১ রানে অলআউট হয় চট্টগ্রাম। রাজশাহীর হয়ে বিনুরা ফার্নান্দো ৪টি এবং হাসান মুরাদ ৩টি উইকেট শিকার করে জয়ের নায়ক বনে যান। এছাড়া জিমি নিশাম দুটি ও আব্দুল গাফফার সাকলাইন একটি উইকেট পেয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল সুখবর পেলেন শান্ত-নাহিদরা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে