আইজিপির অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না ইউনিট প্রধানরা – বর্ণমালা টেলিভিশন

আইজিপির অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না ইউনিট প্রধানরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৬ | ৬:০৮ 96 ভিউ
পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) অনুমতি ছাড়া বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রধানরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। সম্প্রতি পুলিশ সদরদপ্তর থেকে সংশ্লিষ্টদের এমন আদেশ দেওয়া হয়েছে। যেখানে পুলিশ সদরদপ্তরের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগকে ‘শৃঙ্খলাবহির্ভূত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট–১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ্য করা গেছে, কোনো কোনো ইউনিট প্রধান পুলিশ সদরদপ্তরের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। ছুটি অথবা অন্য কোনো উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগের আগে ইউনিট প্রধানদের অবশ্যই আইজিপির অনুমতি গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ চিঠিটি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র‍্যাব মহাপরিচালক, বিশেষ শাখার (এসবি) প্রধানসহ পুলিশের সব ইউনিট প্রধান, সব রেঞ্জ ডিআইজি, সব মহানগর পুলিশের কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, সাধারণত ইউনিট প্রধানরা পুলিশ সদরদপ্তরের অনুমতি নিয়েই নিজের কর্ম–এলাকা ত্যাগ করেন, সেটাই নিয়ম। তবে ইদানিং কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম নজরে এসেছে। সে কারণেই এই চিঠি দেওয়া হয়েছে। এর সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়টিও মাথায় রাখা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা