সাভারে ‘ভুয়া রায়ে’ জমির নামজারি – বর্ণমালা টেলিভিশন

সাভারে ‘ভুয়া রায়ে’ জমির নামজারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | ৫:৪৮ 100 ভিউ
মামলার শুনানি চলছে আদালতে, এখনো আসেনি আদালতের রায় বা সিদ্ধান্ত। কিন্তু এরই মধ্যে মামলার বাদী কফিল উদ্দিন ভূঁইয়া ভুয়া রায় তৈরি করে ১১ লাখ টাকার বিনিময়ে সাভার উপজেলা ভূমি অফিস থেকে প্রায় ১৪৫ শতাংশ জমি নিজ নামে নামজারি করে নেন। এমন ভয়াবহ জালিয়াতি ফাঁস হওয়ার পর সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন ওই নামজারি বাতিল ঘোষণা করেন। আবদুল্লাহ আল আমিন বলেন, সম্ভবত কোনো পক্ষের আপিলের প্রেক্ষিতে ওই নামজারি বাতিল করা হয়েছে। তাই এ বিষয়ে রায় নকলকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মামলার নথি ও খোঁজ নিয়ে জানা যায়, সাভার সদর ইউনিয়নের কলমা মৌজার বিআরএস ৪ নম্বর খতিয়ানের ১০১, ১০২, ১০৩, ১১১ ও ১১৩ নম্বর দাগের ১.৪৪৭৫ একর (প্রায় ১৪৫ শতাংশ) জমি মূলত কোর্ট অব ওয়ার্ডস, ঢাকা নওয়াব এস্টেট-এর নামে রেকর্ডভুক্ত। সরকারি এই সম্পত্তি গ্রাস করতে কফিল উদ্দিন ভূঁইয়া ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেন। মামলাটি আদালতে চলমান রয়েছে। অথচ এই মামলার নকল রায় তৈরি করে নামজারি করে নেন। জমির মালিক বাদশা মিয়া অভিযোগ করে বলেন, পাঁচটি দাগের মধ্যে ১০২ ও ১০৩ দাগে হাজি আব্দুল জলিল ৩০ শতাংশ জমির প্রকৃত মালিক। পরবর্তীতে আব্দুল জলিলের পক্ষে আমমোক্তার দলিল মূলে মো. বাদশা মিয়া মালিক। যা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের (নং ২১৩৬/২২) মামলার রায়ে প্রতীয়মান। মামলার রায় নিয়ে সাভার উপজেলা ভূমি অফিসে নামজারির আবেদন করতে গেলে দেখা যায় কফিল উদ্দিন ভূঁইয়া আমার ডিগ্রি পাওয়া জমির মামলার রায় ভুয়া তৈরি করে রেকর্ড করে নিয়েছেন। বাদশা মিয়ার ছেলে মেহেদী হাসান বলেন, প্রায় ১১ লাখ টাকা ঘুসের বিনিময়ে বিচারাধীন মামলার ভুয়া রায়ে সাভার উপজেলা সাবেক সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম ও তার মিস কেস সহকারী মিরাজ হোসেন খান, কানুনগো জিয়া উদ্দিন মাহমুদ, নায়েব আবুল কালাম আজাদ এবং ওমেদার জাহাঙ্গীরসহ একটি শক্তিশালী সিন্ডিকেট এই নামজারিতে সহমত পোষণ করেছেন। কিন্তু লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, জালিয়াতির মাধ্যমে নামজারির ঘটনা ফাঁসের পর তড়িঘড়ি করে নামজারি বাতিল করা হলেও, সংশ্লিষ্ট জালিয়াতি চক্রের বিরুদ্ধে কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়নি। উলটো ভুক্তভোগী মো. বাদশা মিয়া তার বৈধ রায়ের ভিত্তিতে নামজারি করতে গেলে ভূমি অফিসের ওই সিন্ডিকেট তার কাছেও মোটা অঙ্কের ঘুস দাবি করে। ঘুস না দেওয়ায় এখন ১৮৫/২৫ মিস কেসের মূল নথিই অফিস থেকে গায়েব করে ফেলা হয়েছে। বাগধনিয়া তহশিল অফিসের নায়েব ও ওমেদার ভলিয়মে জমি নেই অজুহাত দেখিয়ে দিনের পর দিন হয়রানি করছেন। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, মিস কেস সহকারী মিরাজ হোসেন খান ও কানুনগো জিয়া উদ্দিন মাহমুদের নেতৃত্বে গড়ে ওঠা চক্র দীর্ঘদিন ধরে সাভার ভূমি অফিসে ঘুসের রাজত্ব কায়েম করেছে। টাকা দিলে সরকারি খাস জমিও ব্যক্তির নামে হয়ে যায়, আর টাকা না দিলে বৈধ রায়ের ফাইলও হারিয়ে যায়। সাবেক এসি ল্যান্ড জহিরুল আলম বর্তমানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে তিনি মুঠোফোনে বলেন, সাভারে এসি ল্যান্ড হিসাবে দায়িত্ব পালনকালে অনেক মিস কেস নিষ্পত্তি করা হয়েছে। এই বিষয়গুলো এখন ঠিক মনে পড়ছে না। ১১ লাখ টাকা ঘুস গ্রহণের বিষয়ে তিনি বলেন, যেহেতু মিস কেসের বিষয়টি মনে নেই। তাই টাকা লেনদেন বিষয়টি বলা অবান্তর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা