দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব: ছাত্রদল সভাপতি রাকিব – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ জানুয়ারি, ২০২৬
৬:০৬ পূর্বাহ্ণ
97 ভিউ

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব: ছাত্রদল সভাপতি রাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৬ | ৬:০৬ 97 ভিউ
নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি আজকের মতো স্থগিত ঘোষণা করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, সোমবার সকাল থেকে ফের কর্মসূচি শুরু হবে। আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে দিনভর তিন দাবিতে নির্বাচন ভবনের সামনে তারা অবস্থান নেন। এরপর সন্ধ্যায় ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ছাত্রদল সভাপতি। রাকিবুল ইসলাম রাকিব বলেন, সকাল থেকে এখন পর্যন্ত ছাত্রদলের সুশৃঙ্খল অবস্থান ছিল। তবুও সোশ্যাল মিডিয়ায় একটি রাজনৈতিক গোষ্ঠী যারা বটবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, তারা বক্তব্য দিয়ে যাচ্ছে। এই গোষ্ঠীর বারবার ইসিতে পদচারণা হয়েছে। তারা ইসির সিদ্ধান্ত প্রভাবিত করেছে। জকসু নির্বাচনের ধারাবাহিক বাস্তবতায় শাকসু নির্বাচনও একই পরিস্থিতিতে যাচ্ছে। ছাত্রদল সভাপতি বলেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আমরা নাকি নির্বাচন চাই না, এটা মিথ্যাচার। ইসি আমাদের অনুরোধ জানিয়েছে কর্মসূচির কারণে যেন কারো চলাচল বাধাগ্রস্ত না করা হয়। আমাদের ইসি ঘেরাও কর্মসূচির এখানে সমাপ্তি। আগামীকাল সকাল ১১টা থেকে আবার শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব। স্পষ্ট বলে দিতে চাই, আর কোনো মব চলবে না।’ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘তিনটি দাবি নিয়ে ছাত্রদল ইসির সামনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেয়। দুর্ভাগ্যজনকভাবে দেখলাম পুওর (দুর্বল) ম্যানেজমেন্ট হয়েছে। জামায়াত-শিবির নেতাদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে। মনে করিয়ে দিচ্ছে ২০১৮ সালের আওয়ামী লীগের নির্বাচনের কথা। ব্যবস্থাপনার বিষয়ে ইসি পুওর ম্যানেজমেন্টের কথা স্বীকার করেছে।’ তিনি বলেন, ‘বিভিন্ন ইস্যুতে কয়েকটি দল মব তৈরি করে ইসির সিদ্ধান্ত পরিবর্তন করে দিচ্ছে। জামায়াত, এনসিপি মব তৈরি করলেও ইসি স্বাধীন প্রতিষ্ঠান। তাদের সিদ্ধান্তে অটল থাকতে হবে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার কথা বলা হয়েছিল। ইসি ১২ জানুয়ারি যে চিঠি দেয়, পরে আবার ১৫ তারিখ সিদ্ধান্ত রিভিউ করে ইসি। তা নিয়ে আমরা বলেছি। ইসি বলেছে, সব বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’ পোস্টাল ব্যালট পেপারে অনিয়ম, জামায়াতকে বিশেষ সুবিধা দেওয়া ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে ছাত্রদল নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি হাতে নিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন