নতুন নামে বদলে যাবে পুরোনো জিমেইল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৮ জানুয়ারি, ২০২৬
৬:৪৮ পূর্বাহ্ণ
140 ভিউ

নতুন নামে বদলে যাবে পুরোনো জিমেইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ | ৬:৪৮ 140 ভিউ
নতুন বছরে গুগল এমন এক বদলের কথা ঘোষণা করল, যা আগে করেনি। কখনও নিজের জিমেইল আইডি বদলের কথা ভেবেছেন? হয়তো ভেবেছেন, কিন্তু তা তো করার সুযোগ ছিল না। এর অর্থ নতুন অ্যাকাউন্ট তৈরি করে বদলানো নয়; বহু বছর ধরে ব্যবহৃত ইমেইল আইডি বদলে ফেলা। জিমেইলের ইতিহাসে এমন বদলের কথা এই প্রথম জানাল গুগল। নতুন এই পরিষেবা চালু হলে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করে নিজের পুরোনো ইমেইলের নাম অ্যাট জিমেইল ডটকম ছাড়া বাকি অংশ বদলে নেওয়ার সুবিধা পাওয়া যাবে। বদলে ফেলার পর পুরোনো ও নতুন আইডি দুটোতেই ইমেইল করলে সেই ইমেইলের ঠিকানা হবে একই ইনবক্স। তাই ফোন নম্বর বদলের পরে যেমন সবাইকে জানানোর প্রয়োজন হয়, সেই ঝামেলা থাকল না। অফিসিয়াল জায়গায় পুরোনো ইমেইল আইডি ঠিকঠাক কাজ করবে বদলে যাওয়া জিমেইলে। আগের জিমেইল আইডি যদি হয় @gmail.com। তাহলে সেই জিমেইল আইডি বদল করলে nameon@gmail.com– এমন হতে পারে। আগে জিমেইল আইডিতে পরিবর্তন আনা যেত না। গ্রাহক প্রয়োজনে নতুন ইমেইল আইডি তৈরি করতেন। তবে এই বদল নিয়ে ফেসবুকে ইউজারনেম যারা বদলাতে চান, তাদের খুব বেশি আনন্দিত হওয়ার সুযোগ নেই। এই ফিচার সক্রিয় হলে বছরে একবার আর ইমেইলের ইতিহাসে তিনবার এই আইডি বদলানো যাবে। এ ক্ষেত্রে জিমেইল বদলানোর প্রয়োজন হলে তা জেনেবুঝে করতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন