কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন – বর্ণমালা টেলিভিশন

কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ | ৫:৩৩ 99 ভিউ
মার্কিন সমাজসেবী ও সফল ব্যবসায়ী কাইলি জেনার—নামটি উচ্চারিত হলেই চোখে ভেসে ওঠে আধুনিক গ্ল্যামার, সাহসী উদ্যোগ আর অবিশ্বাস্য সাফল্যের এক ঝলমলে গল্প। কিশোরী বয়সেই নিজের কর্মগুণে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া কাইলির ব্যক্তিগত জীবনও বরাবরই থেকেছে আলোচনার কেন্দ্রে। সম্পর্ক, মাতৃত্ব কিংবা স্টাইল স্টেটমেন্ট—সবকিছুতেই তিনি শিরোনাম কাড়েন অনায়াসে। তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে বিয়ের গুঞ্জনে। হলিউডের জনপ্রিয় অভিনেতা টিমোথি শ্যালামের সঙ্গে শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন কাইলি জেনার—এমনই ইঙ্গিত মিলেছে মার্কিন একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে। সূত্রের বরাতে জানা যায়, গত এক বছরেরও বেশি সময় ধরে লস অ্যাঞ্জেলেসে একসঙ্গেই বসবাস করছেন এ তারকা যুগল। তাদের ঘনিষ্ঠ মহলের অনেকেই এ সম্পর্ককে ‘প্রায় বিবাহিত’ বলেই আখ্যা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যদিও আইনগতভাবে এখনো তারা স্বামী-স্ত্রী নন, তবে সম্পর্কের গভীরতা নিয়ে কোনো সংশয় নেই। সূত্রের ভাষায়, ‘এমন মনে হয়, তারা এরই মধ্যে প্রায় বিবাহিত।’ আরও জানা গেছে, দুজনই একে অপরের প্রতি ভীষণভাবে আসক্ত। চলতি বছরের শুরুতে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। প্রকাশ্য ভালোবাসা প্রদর্শনে কোনো রাখঢাক করেননি তারা—চুম্বন, আলিঙ্গন আর নিবিড় আবেগে ভরা মুহূর্তে ভক্তদের মন জয় করেছেন এ তারকা জুটি। ৩০ বছর বয়সী টিমোথি শ্যালামে শুধু কাইলির সঙ্গেই নয়, তার পরিবারের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে পড়েছেন বলে জানা গেছে। বিশেষ করে কাইলির দুই সন্তান—স্টর্মি (৭) ও আইরে ওয়েবস্টার (৩), যাদের বাবা র্যাপার ট্রাভিস স্কট—তাদের জীবনেও টিমোথির উপস্থিতি নাকি বেশ সক্রিয় ও আন্তরিক। এর আগে গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে ‘ডিউন’খ্যাত এ অভিনেতা তার ‘পার্টনার’-এর প্রতি ভালোবাসা প্রকাশ করে হৃদয়ছোঁয়া বক্তব্য দেন। সুযোগ পেলেই ‘আই লাভ ইউ’ বলতে ভোলেননি তিনি এবং নিজের সাফল্যের পেছনে প্রিয়জনের অবদানের কথাও অকপটে স্বীকার করেন। এমনকি গোল্ডেন গ্লোব জয়ের পর একটি চুপিসারে শেয়ার করা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে কাইলিকে অফিসিয়ালি পরিচয় করিয়ে দেন ভক্তদের সঙ্গে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?