ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ জানুয়ারি, ২০২৬
১০:৩৫ অপরাহ্ণ
118 ভিউ

আরও খবর

আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে

সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস

জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’

আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬ | ১০:৩৫ 118 ভিউ
ছাড়, অফার আর কেনাকাটার উন্মাদনায় দ্বিতীয় সপ্তাহের শুরুতেই প্রাণ ফিরে পেয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সকাল থেকেই বাড়তে থাকে দর্শনার্থীদের ঢল। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে জনস্রোতে মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। ছাড় ও আকর্ষণীয় অফারে কেনাকাটায় সন্তুষ্ট ক্রেতারা যেমন আনন্দে মেতেছেন, তেমনি বিক্রি বাড়ায় আশাবাদী হয়ে উঠেছেন বিক্রেতারাও। আজ ছিল মেলার ১৪তম দিন। দ্বিতীয় সপ্তাহে পা রাখার পরই দর্শনার্থীদের উপস্থিতিতে নতুন গতি আসে মেলায়। দুপুরের পর থেকে হাজারো মানুষের পদচারণায় জমজমাট হয়ে ওঠে পুরো এক্সিবিশন সেন্টার এলাকা। পরিবার-পরিজন, বন্ধু ও স্বজনদের নিয়ে মেলায় আসা দর্শনার্থীদের ভিড়ে অনেক সময় হাঁটাচলাও কঠিন হয়ে পড়ে। মেলায় সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে কসমেটিকস, পোশাক, ক্রোকারিজ, ফার্নিচার ও গৃহস্থালি সামগ্রীর স্টলগুলোতে। ‘দুটি কিনলে একটি ফ্রি’, ‘নির্দিষ্ট পণ্যে বিশেষ মূল্যছাড়’ কিংবা মৌসুমি অফারে ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যস্ত বিক্রেতারা। অনেক স্টলেই দেখা গেছে ক্রেতাদের দীর্ঘ সারি। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে প্রয়োজনীয় পণ্য কিনতে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। খাবারের স্টলগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। হাজী বিরিয়ানি, তুর্কি খাবার, কাবাব, মিঠাই ও ফাস্টফুডের দোকানগুলোতে ভোজন প্রেমীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। খাবারের স্বাদ নিতে অনেক দর্শনার্থীকে অপেক্ষা করতে দেখা গেছে দীর্ঘ সময়। মেলায় শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থাও ছিল বেশ আকর্ষণীয়। শিশু বিনোদন কেন্দ্রে প্যাডেল বোট, নাগরদোলা, ট্রেন, নৌকা ও বিভিন্ন রাইডে ছোটদের আনন্দের কোলাহল ছড়িয়ে পড়ে। শিশুদের হাসি আর উচ্ছ্বাসে মেলার পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে ‘বাংলাদেশ স্কয়ার’-এ জুলাই আন্দোলন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী ঘিরে দর্শনার্থীদের আগ্রহ লক্ষ্য করা গেছে। ইতিহাসভিত্তিক এসব প্রদর্শনীতে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল বেশি। পাশাপাশি কারাগারের বন্দিদের হাতে তৈরি হস্তশিল্প ও বিভিন্ন পণ্য ক্রয় করে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেক ক্রেতা। অনেকেই এসব উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। নিরাপত্তা ব্যবস্থায় ছিল কড়া নজরদারি। মেলা প্রাঙ্গণে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি র‍্যাবের টহল জোরদার করা হয়েছে। অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসের স্টেশনও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেলা কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় আসা দর্শনার্থী মোস্তাফিজুর রহমান (মিরপুর, ঢাকা) বলেন, এক জায়গায় দেশি-বিদেশি এত ধরনের পণ্য পাওয়া যায় বলেই পরিবার নিয়ে মেলায় এসেছি। কিছু পণ্যে ভালো ছাড় পেয়েছি, যা বাজারের তুলনায় সুবিধাজনক। তবে সব ক্রেতার অভিজ্ঞতা একরকম নয়। ঢাকার ডেমরা থেকে আসা রেহানা বেগম বলেন, কিছু স্টলে পণ্যের দাম তুলনামূলক বেশি মনে হয়েছে। আর মেলায় আসার পথে যানজটের কারণে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্যদিকে গৃহস্থালি পণ্যের একটি স্টলের বিক্রয়কর্মী শামীম আহমেদ (গাজীপুর) জানান, দ্বিতীয় সপ্তাহে এসে ছুটির দিনগুলোতে বিক্রি অনেক বেড়েছে। ক্রেতা টানতে আমরা বিশেষ ছাড় দিচ্ছি। আশা করছি, সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে। এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোট ৩২৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দেশি-বিদেশি পণ্যের বৈচিত্র্যে মেলাটি দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে। উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি শুরু হওয়া ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা