দেশে ঢুকে বিয়ে করে ফের কলকাতায় – বর্ণমালা টেলিভিশন

দেশে ঢুকে বিয়ে করে ফের কলকাতায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ | ৯:১৫ 98 ভিউ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড সাবেক ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি কলকাতায় রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ভারতে পালিয়ে যায় সে। তার সঙ্গে আছে আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা। গত বছরের সেপ্টেম্বরে অবৈধপথে দেশে ঢুকে দ্বিতীয় বিয়ে করে বাপ্পি। পরে স্ত্রীকে নিয়ে ফের ভারতে চলে যায়। সেখান থেকেই হাদি হত্যার পুরো মিশন পরিচালনা করেছে বাপ্পি। হাদিকে গুলি করার পর শুটার ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে নির্বিঘ্নে ভারতে পালানোর ব্যবস্থাও করেছে সে। হাদি হত্যা মামলার চার্জশিটে (অভিযোগপত্র) অভিযুক্ত ১৭ জনের মধ্যে পরিকল্পনাকারী হিসাবে বাপ্পির নাম উল্লেখ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে বাপ্পিসহ ভারতে পলাতক অন্য খুনিদের দেশে ফিরিয়ে আনতে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পুলিশের দাবি, খুনিরা অবৈধ পথে ভারতে গেছে। ফলে তাদের সেখানে অবস্থানের অফিশিয়াল তথ্যপ্রমাণ নেই। এ কারণে তাদের ফেরাতে নিয়মতান্ত্রিকভাবে ইন্টারপোলের কাছে সহায়তা চাওয়া যাচ্ছে না। তবে আদালতের অনুমতি পেলে ইন্টারপোলের কাছে আবেদন করা হবে। ডিএমপির ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা শুক্রবার বিকালে যুগান্তরকে বলেন, আমাদের কাছে সর্বশেষ তথ্য হলো-বাপ্পি এখন কলকাতায় আছে। সে সেপ্টেম্বরে অবৈধপথে বাংলাদেশে ঢোকে। তখন সে দ্বিতীয় বিয়েও করে। মাদারীপুরের শিবচরে এক মেয়েকে বিয়ে করে তাকে সঙ্গে নিয়ে ফের অবৈধপথে ভারতে চলে যায়। সেখানে বসেই হাদি হত্যার পরিকল্পনা করে। বাপ্পিকে দেশে ফেরাতে উদ্যোগের বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। আদালত অনুমতি দিলে ইন্টারপোলের কাছে আবেদন করা হবে। ওই কর্মকর্তা আরও বলেন, ইন্টারপোলের কাছে তখনই চিঠি লেখা যায় যখন অফিশিয়াল চ্যানেলে পাওয়া যায় অপরাধী কোন দেশে আছে। অথবা আনঅফিশিয়াল চ্যানেলে যখন তদন্ত কর্মকর্তা নিশ্চিত হন তখন আদালতের অনুমতি নিয়ে তাকে ফেরাতে ইন্টারপোলের কাছে আবেদন করতে পারেন। সূত্র বলছে, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকলেও পুরো রূপনগর ও পল্লবী এলাকায় তার নিয়ন্ত্রণে ছিল। আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার ছত্রছায়ায় অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, জবরদখল, বাড়িদখল, খুন-রাহাজানিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বাপ্পি। সর্বশেষ ২০২৪ সালের ৩ আগস্ট রাজধানীর রূপনগরের কাউন্সিলর কার্যালয়ে যায় সে। ওই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর বাপ্পি ভারতে চলে যায়। তখন থেকেই বাপ্পি কলকাতার রাজারহাটের ওয়েস্ট বেড়াবেড়ি মেঠোপাড়া এলাকার ঝনঝনগলির একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার এ-৩ ফ্ল্যাটে অবস্থান করে আসছিল। মঙ্গলবার (৬ জানুয়ারি) পর্যন্ত এই ফ্ল্যাটেই ছিল বাপ্পি। তার সঙ্গে ছিল পলাতক শেরেবাংলা নগর থানার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল, একই থানার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সজিবুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ। তবে ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার চার্জশিটে নাম অন্তর্ভুক্তির বিষয়টি ডিবি প্রকাশ করার পর সেখান থেকে সটকে পড়ে বাপ্পি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে জানা যায়নি। সূত্র বলছে, বাপ্পি ও আওয়ামী লীগের কয়েকজন কলকতার রাজারহাটের ওয়েস্ট বেড়াবেড়ি মেঠোপাড়া এলাকায় পুলিশ পরিচয়ে আত্মগোপনে রয়েছে। রূপনগরের মিল্কভিটা রোডে চৌধুরী ভিলায় থাকেন বাপ্পির মা। তিনি সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, আমার ছেলে এই হত্যার সঙ্গে জড়িত এটা বিশ্বাস করি না। মোবাইলে কারও সঙ্গে কথা বললেই সে খুনি হয়ে গেল-এমন প্রশ্ন তোলেন বাপ্পির মা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রায় এক মাসের মাথায় এসে ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চার্জশিটে ১৭ জনকে অভিযুক্ত করা হলেও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। বলা হয়েছে, রাজনৈতিক কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ডিবির তথ্যমতে, চার্জশিটভুক্ত ১৭ আসামি হলো-ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭), কিলিং মিশনে অংশ নেওয়া তার সহযোগী মোটরসাইকেলচালক আদাবর থানা যুবলীগের কর্মী আলমগীর হোসেন (২৬), ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি (৪৩), আদম পাচারের দালাল ফিলিপ স্নাল (৩২), শুটার ফয়সালের ভগিনীপতি মুক্তি মাহমুদ (৫১), বোন জেসমিন আক্তার (৪২), বাবা মো. হুমায়ূন কবির (৭০), মা হাসি বেগম (৬০), স্ত্রী সাহেদা পারভীন সামিয়া (২৪), শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু (২৭), বান্ধবী মারিয়া আক্তার লিমা (২১), ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মো. কবির (৩৩), নুরুজ্জামান ওরফে উজ্জ্বল (৩৪), দালাল সিবিয়ন দিও (৩২), সঞ্জয় চিসিম (২৩), ফয়সালের ভগিনীপতি আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৭) এবং সহযোগী ফয়সাল (২৫)। এর মধ্যে ফয়সাল করিম মাসুদ, আলমগীর শেখ, তাইজুল ইসলাম বাপ্পি, জেসমিন আক্তার ও মুক্তি মাহমুদ এখনো পলাতক। ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় হাদির মাথায় গুলি করা হয়। মোটরসাইকেলে থাকা হামলাকারীরা পরিকল্পনা অনুযায়ী মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ১৪ ডিসেম্বর মামলা হয় পল্টন থানায়। এ মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা