সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক – বর্ণমালা টেলিভিশন

সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬ | ৭:৩৫ 100 ভিউ
আমদানি-রপ্তানি ব্যাবসার কথা উল্লেখ করে ভুয়া প্রতিষ্ঠানের নামে জনতা ব্যাংকের স্থানীয় শাখা থেকে ঋণের নামে ১৩৬ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশন এই মামলাটির অনুমোদন দিয়েছে। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। দুদক জানায়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতির মাধ্যমে কথিত গ্রাহক কোজি অ্যাপারেলস লিমিটেডের নামে জনতা ব্যাংকের ঢাকাস্থ স্থানীয় শাখা থেকে ঋণের নামে ১৩৬ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাত করেছেন। নবসৃষ্ট প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের পরিচালকদের ব্যবসা পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আওতায় ঋণ হিসেবে ওই পরিমাণ টাকা মঞ্জুর করিয়েছিলেন। ব্যাংক ঋণপত্রের (এলসি) মাধ্যমে নিজেদের মধ্যে মালামাল আমদানি-রপ্তানি দেখিয়ে অ্যাকমোডেশন বিল তৈরি করে ১৩৬ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাত করা হয়। অভিযুক্তরা দণ্ডবিধির ৪০৯,৪২০,৪৬৭,৪৬৮,৪৭১,৪৭৭ (৩),১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধিত আইন, ২০১৫) এর ৪ ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অন্য ২১ অভিযুক্ত হলেন- বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান, বেক্সিমকো লিমিটেডের এমডি ওসমান কায়সার চৌধুরী ওরফে ও কে চৌধুরী, পরিচালক এ বি সিদ্দিকুর রহমান, মাসুদ ইকরামুল্লাহ খান, এইচ. শামসুদ্দোহা, কোজি অ্যাপারেলস লিমিটেডের এমডি মো. মাহফুজুর রহমান খান, পরিচালক সৈয়দ তানবির এলাহী, ক্রিসেন্ট এক্সেসরিজের এমডি আবু নাঈম মাহমুদ সালেহিন, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তানভীর, সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, সোহেল এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান, জনতা ব্যাংকের সাবেক সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আব্দুছ ছালাম আজাদ, সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল জব্বার, সাবেক মহাব্যবস্থাপক মিজানুর রহমান, সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুর রহিম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মো. মোয়াজ্জেম হোসেন, সাবেক এজিএম (রপ্তানি) মোহাম্মদ শাজাহান, সাবেক ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির ঢালী ও ব্যাংকের স্থানীয় শাখার সাবেক ম্যানেজার শ. ম. মাহাতাব হোসাইন বাদশা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা