অ্যাপ সমস্যায় কী করবেন – বর্ণমালা টেলিভিশন

অ্যাপ সমস্যায় কী করবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ December, ২০২৫ | ৭:১২ 171 ভিউ
কারিগরি ত্রুটি বা ডিভাইসে হঠাৎ সৃষ্ট কোনো সমস্যার কারণে হোয়াটসঅ্যাপ কাজ নাও করতে পারে। সোশ্যাল মিডিয়ার এই অ্যাপ এতটাই জরুরি যে, এটি ছাড়া চলা প্রায় কঠিন হয়ে পড়েছে। আত্মীয়স্বজন ও বহির্বিশ্বে দাপ্তরিক যোগাযোগে এই অ্যাপ এখন জনপ্রিয়তার শীর্ষে। তাই হুট করে এতে সমস্যা সৃষ্টি হলে চিন্তায় পড়েন অনেকে। সমস্যা হওয়ার পেছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে। তাই সমস্যা কাটিয়ে দ্রুত অ্যাপটি চালু করার কয়েকটি পরামর্শ মেনে চলতে পারেন। ডাউন কিনা মাঝেমধ্যে কারিগরি কারণে এই অ্যাপ মূল সার্ভার থেকে ডাউন হয়ে যায়। অনেক সময় এমন সমস্যা ফোনে নয়, বরং অ্যাপ্লিকেশনে সমস্যা তৈরি হয়। তাই এই অ্যাপে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা, তা জানতে ডাউনডিটেক্টর সাইট থেকে তথ্য যাচাই করবেন। রিস্টার্টে সমাধান অ্যাপটি দ্রুত রিস্টার্ট করলে ছোটখাটো কারিগরি ত্রুটি তাৎক্ষণিক সেরে যেতে পারে। শুধু ব্যাকগ্রাউন্ড থেকে এই অ্যাপ বন্ধ করলে হবে না; রিফ্রেশ করে আবার তা সক্রিয় করতে হবে। ডিভাইস রিস্টার্ট হঠাৎ অ্যাপে সমস্যা হলে ফোন ডিভাইসকে রিস্টার্ট করতে হবে। এতে অপারেটিং সিস্টেম পুরোপুরি রিফ্রেশ হয়ে যায়। সাময়িক অনেক ত্রুটি এতে সমাধান হয়ে যায় বলে পরীক্ষায় প্রমাণ হয়েছে। নতুন সংস্করণ কিছুদিন পরপর এই অ্যাপের আপডেট সংস্করণ আনে মেটা। এই আপডেট সংস্করণে শুধু নতুন ফিচার পাওয়া যায় তা নয়; বরং আগের সংস্করণের অনেক নিরাপত্তা ত্রুটির সমাধান পাওয়া যায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন