ত্বকের সমস্যা দূর করতে কমলার খোসা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৫ ডিসেম্বর, ২০২৫
৬:৫৮ পূর্বাহ্ণ
154 ভিউ

ত্বকের সমস্যা দূর করতে কমলার খোসা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ | ৬:৫৮ 154 ভিউ
ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কমলা ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। অনেকের হয়তো জানা নেই, কমলার মতো এর খোসাও ত্বকের জন্য সমান উপকারী । এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। শুধু মাত্র কমলার খোসা ব্যবহার করেই ত্বকের অনেক ধরনের সমস্যা এড়ানো যায়। কমলার খোসা যেসব উপায়ে ব্যবহার করা যায়- খোসার স্ক্রাব কমলালেবুর খোসা ছাড়িয়ে রোদে শুকনো করে নিন। তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে তৈরি করুন কমলালেবুর খোসার পাউডার। এই পাউডার এয়ার টাইট কৌটোতে ভরে রাখুন। টকদই বা মধুর সঙ্গে কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপরে হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে চিনি ও নারকেল তেল মিশিয়ে হাত-পায়েও মাখতে পারেন। এই স্ক্রাব ত্বকে থেকে মৃত কোষের স্তর পরিষ্কার করে দেয়। এর ফলে ত্বক হয়ে ওঠে সতেজ ও উজ্জ্বল। পাশাপাশি ট্যানও পরিষ্কার হয়ে যায়। কমলালেবুর খোসার টোনার ভিটামিন সি সমৃদ্ধ টোনার ব্যবহার করতে হলে কমলালেবুর খোসা দিয়ে টোনার বানাতে পারেন। ২-৩ কাপ পানিতে তাজা কমলালেবুর খোসা ভালো করে ফুটিয়ে নিন। তৈরি কমলালেবুর খোসার টোনার। ত্বক পরিষ্কারের পরে মুখে এই টোনার স্প্রে করতে পারেন। এই টোনার ত্বক পরিষ্কার এবং সতেজ রাখতে সাহায্য করে। কমলালেবুর খোসার তেল কমলালেবুর খোসার তেল বানিয়ে তা ত্বক ও চুলের যত্নে ব্যবহার করতে পারেন। কমলালেবুর খোসা ছাড়িয়ে রোদে শুকনো করে নিন। এই শুকনো কমলালেবুর খোসা আমন্ড বা জোজোবা অয়েলের সঙ্গে মিশিয়ে নিন। ওই তেলের জারের মধ্যেই খোসাগুলো রেখে দেবেন। একটু অন্ধকার এবং ঠান্ডা জায়গায় বোতলটি রাখলে ভালো। সপ্তাহখানেকের মধ্যেই তৈরি হয়ে যাবে কমলালেবুর খোসার তেল। এই তেল শ্যাম্পু, হেয়ার অয়েল বা ফেসিয়াল অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে উপকার পাবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন