সনিক টিউনার – বর্ণমালা টেলিভিশন

সনিক টিউনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ | ৬:৫৬ 126 ভিউ
তথ্যপ্রযুক্তি বিষয়ভিত্তিক সোশ্যাল নেটওয়ার্ক ও কমিউনিটি টেকটিউনস নিজস্ব অগ্রযাত্রার ২১ বছর পূর্তিতে কনটেন্টের মানোন্নয়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণের নতুন লক্ষ্য ঘোষণা করেছে। নতুন কন্ট্রিবিউটর পজিশন টেকটিউনস সনিক টিউনার। এই প্রোগ্রামের অধীনে প্রযুক্তিপ্রেমীরা এখন টিউন বা আর্টিকেল না লিখেও কাজ ও আয় করার সুযোগ পাবেন। পরিভাষা অনুযায়ী টেকটিউনস সদস্যকে বলা হয় টেকটিউনার বা টিউনার। এদের তৈরি কনটেন্টকে বলা হয় টিউন; কনটেন্ট পাঠককে বলা হয় টিউন রিডার আর দর্শনার্থীকে বলা হয় টিউজিটর। জানানো হয়, টেকটিউনস সনিক টিউনার পজিশনটি সম্পূর্ণ রিমোট বা ওয়ার্ক ফ্রম অ্যানিহোয়্যার মডেলে ডিজাইন করা হয়েছে। বিশ্বের যে কোনো জায়গা থেকে টিউনার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। এটি মূলত এমন পজিশন, যেখানে কন্ট্রিবিউটরের প্রধান কাজ হবে টেকটিউনসের লিখিত টিউটোরিয়াল ও রিভিউ টিউনকে ভিজ্যুয়ালি সমৃদ্ধ করা। নির্বাচিত সনিক টিউনারদের কোনো কনটেন্ট লিখতে হবে না; বরং অ্যাসাইন করা টিউনের বিষয়বস্তু অনুযায়ী প্রাসঙ্গিক স্ক্রিনশট, ছবি ও থাম্বনেইল যুক্ত করে পাঠকের কাছে সহজবোধ্য ও আকর্ষণীয় করে তোলাই হবে প্রধান দায়িত্ব। কর্তৃপক্ষ বলছে, দুই দশক ধরে টেকটিউনস বাংলাভাষী প্রযুক্তিপ্রেমীর জন্য তথ্যসম্ভার হিসেবে কাজ করছে। এই কমিউনিটিকে গতিশীল করতে ও টিউনের মান বৈশ্বিক পর্যায়ে রাখতে নতুন প্রোগ্রাম ঘোষণা করেছি। যারা প্রযুক্তি ভালোবাসেন, কিন্তু লেখালেখিতে অভ্যস্ত নন, তাদের জন্য এটি ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগ। কাজের জন্য অফিসে আসার কোনো বাধ্যবাধকতা নেই। শিক্ষার্থীরা তাদের পড়াশোনার সঙ্গে বা চাকরিজীবীরা তাদের অবসর সময়ে নিজের ঘরে বসে বা পছন্দের যে কোনো জায়গা থেকে স্বাধীনভাবে কাজ করতে পারবেন। নিজের দক্ষতা কাজে লাগিয়ে স্মার্ট ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেবে এই প্ল্যাটফর্ম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব! সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা ৫ আগস্ট থেকে চলতি জুন: সংকট-অস্থিরতায় ৭ শিল্প এলাকায় ৪৫৭ কারখানার ৮৬% স্থায়ীভাবে বন্ধ দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব অর্থমন্ত্রী: আওয়ামী লীগ সরকারের ১৩০০ প্রকল্পকে ফেলতে পারছি না, গিলতেও পারছি না দেশের ৫ শহরের ভিসা কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, জানালেন নতুন রাষ্ট্রদূত কৃষকদের সাথে সরকারের প্রতারণা: জৈব সারের নামে মিললো পলিথিন-প্লাস্টিক বর্জ্য “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী