সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ভলকার তুর্ক – বর্ণমালা টেলিভিশন

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ভলকার তুর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ | ৬:০১ 113 ভিউ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় সহিংসতা পরিহার করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি বলেছেন, সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। শুক্রবার জেনেভা থেকে ইমেইলে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। এতে বলা হয়, চব্বিশের আন্দোলনের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, ‘প্রতিশোধ বিভেদকে গভীর করে এবং অধিকার ক্ষুণ্ন করে। আমি হাদির ওপর হামলার দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত চাই। দায়ীদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানাই।’ গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর গত বৃহস্পতিবার হাদির মৃত্যু ঘোষণায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। প্রথম আলো ও ডেইলি স্টারসহ কিছু ভবনে আগুন লাগানো ও ভাঙচুর করা হয়। নিউ এজ সম্পাদক নূরুল কবিরকে লাঞ্ছিত করা হয়। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি উল্লেখ করে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন নাগরিকরা নিরাপদ জীবনযাপন, স্বাধীনভাবে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশ করতে পারেন। কর্তৃপক্ষকে এই সংকটময় সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অস্থিরতা রোধে পদক্ষেপ নিতে হবে। হাইকমিশনার বলেন, মানবাধিকার সমুন্নত রাখা এবং সহিংসতা প্রতিরোধের প্রচেষ্টাকে সহযোগিতা করতে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশি কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা