ফুটবল ম্যাচে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯ – বর্ণমালা টেলিভিশন

ফুটবল ম্যাচে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ | ৫:৫৪ 104 ভিউ
দক্ষিণ আমেরিকার ফুটবলের সঙ্গে যেন সহিংসতার নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এবার কলম্বিয়া কাপের ফাইনাল ঘিরে রণক্ষেত্রে পরিণত হলো মেডেলিন শহর। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫৯ জন আহত হয়েছেন। বুধবার রাতে কলম্বিয়ার ‘এস্তাদিও আতানাসিও গিরার্দোত’ স্টেডিয়াম সাক্ষী হলো এক বিভীষিকাময় পরিস্থিতির। কলম্বিয়া কাপের ফাইনালের দ্বিতীয় লেগে দেপোর্তিভো ইন্ডেপেনদিয়েন্তে মেডেলিনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আতলেতিকো নাসিওনাল। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার পরই উৎসবের স্টেডিয়াম পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। হার-জিতের আবেগ রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচ শেষ হতেই গ্যালারি থেকে উশৃঙ্খল সমর্থকরা মাঠে নেমে আসে। ফ্লেয়ার ও বিপজ্জনক আতশবাজি নিয়ে একে অপরের ওপর চড়াও হয় তারা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ ও বলপ্রয়োগ করতে হয় দাঙ্গা পুলিশকে। সংঘর্ষে আহত ৫৯ জনের মধ্যে সাতজন পুলিশ সদস্যও রয়েছেন। সহিংসতায় স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে স্থানীয় সংবাদমাধ্যমে। উত্তেজিত জনতা গ্যালারির আসন উপড়ে ফেলার পাশাপাশি মাঠের কিছু অংশে আগুন ধরিয়ে দেয়। এর আগে গ্যালারিতে অতিরিক্ত ধোঁয়ার কারণে ম্যাচ শুরু হতেও নির্ধারিত সময়ের চেয়ে ১৪ মিনিট দেরি হয়েছিল। পুলিশ কমান্ডার উইলিয়াম কাস্তানো জানান, অভিযানের সময় দর্শকদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও প্রায় ১২০ কেজির বেশি বিস্ফোরক রাসায়নিক জব্দ করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মেডেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেস। তিনি বলেন, যারা স্টেডিয়ামে গিয়ে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। গুটি কয়েক উচ্ছৃঙ্খল ব্যক্তিকে সাধারণ মানুষের সম্পদ নষ্ট করতে দেওয়া হবে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ