সাইবার ফাঁদ ভিশিং – বর্ণমালা টেলিভিশন

সাইবার ফাঁদ ভিশিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫ | ৭:১৭ 66 ভিউ
সামাজিক মাধ্যমে নিজেদের দেওয়া তথ্য অনেক সাইবার চক্রকে উদ্দেশ্য সফলে করে বিশেষ সহায়তা। আবার কৃত্রিম মেধার দাপুটে বছরে এখন প্রম্পট থেকে হ্যাকার চক্র অনেক তথ্য সহজে হাতিয়ে নেয়। সময়টা এখন সত্যিই ঝুঁকিপূর্ণ। রাতবিরাতে বেখেয়ালে ভুল পথে পা বাড়ালেই বিপত্তি ঘটবে অনিবার্য। চক্রের নব্য ধারার কৌশল ভিশিং। কী এই কৌশল– তা জানতে যেসব সদুত্তর পাওয়া গেল। ভয়েস আর ফিশিং মিলে তৈরি ভিশিং। টার্গেটের কাছে ভুয়া ইমেইল বা মেসেজ পাঠিয়ে যে কোনোভাবে গোপন কিন্তু জরুরি তথ্য বাগিয়ে নেওয়ার সাইবার কৌশলকে বিশেষজ্ঞরা অভিহিত করছেন ফিশিং হিসেবে। আর এই কাজ যদি কোনো পরিচিত বা সংস্থার নাম করে টেলিকলের মাধ্যমে করা হয়, তাহলে এর নতুন নামান্তর এখন ভিশিং। চলতি বছর এই ধারার বহিঃপ্রকাশ সারাবিশ্বেই বেশি দৃশ্যমান হয়েছে। এই কৌশলে সাইবার চক্র যে কারও কাছ থেকে নানা ধরনের গোপন তথ্য বেহাত করতে কৌশলের আশ্রয় নেয়। বিশেষ সতর্ক থাকতে জানা প্রয়োজন– কী করা শ্রেয় আর কী করবেন না। অনেক ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তার ছদ্মবেশী পরিচয়ে অ্যাকাউন্ট আপডেশন বা নতুন ডেবিট-ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে কল করা হয়। এমন কোনো ফোনকল এলে আগে যিনি ফোন করছেন, তাঁর পরিচয়, নাম, এমপ্লয়ি আইডি জেনে সুনিশ্চিত হতে হবে। এর পর তাঁকে অপেক্ষমাণ রেখে সংশ্লিষ্ট ব্যাংকের দাপ্তরিক নম্বরে ফোন করে তাঁর পরিচয় শনাক্ত করতে হবে। সত্যটা যাচাই হলে তবেই কথা বলবেন, নতুবা নয়। সন্দেহ হলে তাৎক্ষণিক কলে সংযোগ বিচ্ছিন্ন করবেন। সব ব্যাংক থেকেই এখন নিয়মিত সতর্ক করে ইমেইল, মেসেজ আর সতর্ক কার্ড প্রেরণ করে গ্রাহককে সতর্ক করা হয়। কারণ, ব্যাংক কখনও ফোনে বা মেসেজের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে অ্যাকাউন্টের তথ্য জানতে চায় না। যদি সন্দেহ হয়, তাহলে ফোনকলে বিপরীতে থাকা ব্যক্তিকে জানাবেন– নিজে গিয়ে আপনি ব্যাংকে অবহিত করবেন। ডিজিটাল কার্ডে প্রতারণা সব ক্ষেত্রে প্রতারক চক্র টার্গেটের ব্যস্ততার সুযোগ নিয়ে ঘুরেফিরে বলবে, এখনই তাঁকে প্রত্যাশিত তথ্য দিতে হবে, তা না হলে তাৎক্ষণিক অ্যাকাউন্ট বা এটিএম কার্ড বন্ধ (ব্লক) করে দেওয়া হবে। অবশ্যই এটি ভুয়া কল। নিশ্চিত হতে পারেন, এটি ভিশিং– এমনটি ঘটলে তথ্য দেওয়া থেকে বিরত থাকবেন। আজকাল ক্রেডিট কার্ডের তথ্য নিয়ে অনেক বেশি ভুয়া ফোনকল করা হয় বলে গ্রাহকের অভিযোগ রয়েছে। বিমানের টিকিটে সাশ্রয়, হোটেল-রেস্তোরাঁ বা বিশেষ ছাড়ে পণ্য ক্রয়– এসব লোভাতুর অফারের ফাঁদে ফেলে সাজানো হয় চক্রান্ত। ই-কমার্স চক্র অনেক সময়ে প্রতারক চক্র অ্যামাজন, মাইক্রোসফট, গুগল বা এ ধরনের সংস্থার নাম বলে টার্গেটকে কারিগরি সমর্থন দেওয়ার প্রতিশ্রুতির ছলে যে কারও কাছ থেকে ইমেইল বা কম্পিউটারের পাসওয়ার্ড চেয়ে বসতে পারে। এমনটি হলে এসব ডিজিটাল সিকিউরিটির তথ্য দেওয়ার অনুরোধ এড়িয়ে যাবেন। অ্যাপ ডাউনলোড আবার অনেক ক্ষেত্রে রিমোট অ্যাকসেস নিয়ে গ্যাজেট আপগ্রেড করার জন্য বিশেষ অ্যাপ ডাউনলোড করতে বলতে পারে। বিশেষ সতর্ক থাকবেন, এতে করে গ্যাজেটে কিন্তু লিঙ্কের বেশে র‍্যানসমওয়্যার ছড়িয়ে দেওয়ার ফাঁদ তৈরি হয়। এটি বহুল প্রচলিত পদ্ধতি। এতে সফলতার হার অনেক বেশি। সামাজিক সুরক্ষা আবার অনেক সময় স্বাস্থ্য পরিষেবা বা নতুন ধারার সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা দেওয়ার কথা বলে ব্যাংক বা পরিবারের জাতীয় পরিচয়পত্র নম্বর (ন্যাশনাল আইডি কার্ড) বিষয়ক তথ্য চেয়ে বসতে পারে। কারণ, জাতীয় পরিচয়পত্রের অনেক ধরনের অপপ্রয়োগ হওয়ার ঘটনা শনাক্ত হয়েছে। ছদ্মবেশী পরিষেবা অনেক ক্ষেত্রে গ্যাস ও বিদ্যুতের বিল, ইনকাম ট্যাক্স রিটার্ন– এসব ডিজিটাল বিল পরিষেবায় নানা অফারের কথা বলে বা ছাড়ের প্রসঙ্গ তুলে প্রতারক চক্র ব্যক্তিতথ্য হাতানোর অবিরাম চেষ্টা করে। টার্গেট করা ব্যক্তিকে পাঠানো হয় ম্যালিশিয়াস লিঙ্ক। এতে ভুলেও ক্লিক করবেন না। ক্লিক করেছেন তো ঝামেলায় পড়েছেন। ভিশিংয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হলে আইনশৃঙ্খলার সহায়তা নিতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা