ড্রয়ের আগে জেনে নিন ২০২৬ বিশ্বকাপের নতুন সব নিয়ম – বর্ণমালা টেলিভিশন

ড্রয়ের আগে জেনে নিন ২০২৬ বিশ্বকাপের নতুন সব নিয়ম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ | ১০:২৯ 61 ভিউ
২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে জমে উঠেছে আগ্রহ। কারণ শুধু আয়োজক বাড়েনি, পুরো টুর্নামেন্টের সম্পূর্ণ কাঠামোই বদলে যাচ্ছে এবার। শুক্রবার (০৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ড্র, আর তার আগেই ফিফা নিশ্চিত করেছে এমন কিছু পরিবর্তন—যা বিশ্বকাপের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করবে। এবার দেখে নেওয়া যাক এবারের আসরে নতুন যেসব নিয়ম আসছে: ৪৮ দল প্রথমবারের মতো বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। একই সঙ্গে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—মিলে আয়োজন করবে ফুটবলের সবচেয়ে বড় আসর। টুর্নামেন্টের দৈর্ঘ্য দল বাড়ায় বাড়ছে টুর্নামেন্টের দৈর্ঘ্যও। আগের মতো চার সপ্তাহ নয়, এবার বিশ্বকাপ চলবে পাঁচ সপ্তাহ, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। গ্রুপ সংখ্যা বহু আলোচনার পর তিন দলের গ্রুপের প্রস্তাব বাতিল করা হয়েছে। আগের মতোই থাকবে চার দলের গ্রুপ, তবে এবার গ্রুপের সংখ্যা বাড়বে। আগের ৮ গ্রুপের বদলে হবে ১২টি গ্রুপ (A থেকে L)। গ্রুপের তৃতীয় স্থানের দলগুলোর জন্য সুসংবাদ প্রতি গ্রুপের সেরা দুই দলের পাশাপাশি এবার নতুন করে উঠবে সেরা আট তৃতীয়-স্থানধারী দল। এর ফলে নকআউটে যাবে মোট ৩২ দল, আর নকআউট রাউন্ডও বাড়বে একটি। ফলে বিশ্বকাপ জিততে হলে কোনো দলকে এবার খেলতে হবে আগের সাত নয়, মোট আট ম্যাচ। টেনিস স্ট্যাইল ব্রাকেট গত সপ্তাহে ফিফা আরেকটি নতুন নিয়ম ঘোষণা করেছে। নকআউটে থাকবে বেশ কিছু ‘ফেভারিট জুটি’। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো যাতে নকআউটের প্রাথমিক ধাপেই একে-অন্যের মুখোমুখি না হয়, সেইভাবে তাদের পথ আলাদা করা হবে। যেমন—স্পেন-আর্জেন্টিনা এবং ফ্রান্স-ইংল্যান্ড নিজেদের গ্রুপে শীর্ষে উঠলে তারা ধরা পড়বে আলাদা ব্র্যাকেটে। ম্যাচসূচি জানা যাবে আরেকদিন ড্র অনুষ্ঠিত হওয়ার ২৪ ঘণ্টা পর আরেকটি অনুষ্ঠানে ঘোষণা করা হবে ম্যাচের পূর্ণ সূচি, ভেন্যু ও ম্যাচের সময়। অর্থাৎ শুক্রবার জানা যাবে শুধুই গ্রুপগুলো, বাকিটুকু জানা যাবে শনিবার। ২০২৬ বিশ্বকাপ তাই শুধু মহাদেশের নয়, ফরম্যাটেরও সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে—এমন এক বিশ্বকাপ যেখানে ইতিহাস তৈরি হবে শুধু মাঠে নয়, কাঠামোতেও।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা