৩ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

৩ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ | ৪:১৮ 58 ভিউ
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে বাংলাদেশ দল। বুধবার (১৯ নভেম্বর) টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টাইগাররা। এই ম্যাচ দিয়ে শততম টেস্ট খেলার ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। ডানহাতি স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ৩৫ রানে ফেরেন সাদমান ইসলাম। ফিল্ড আম্পায়ার শুরুতে আউট না দিলে রিভিউ নেন অ্যান্ডি বলবার্নি। সফল হন তিনি। ম্যাকব্রাইনের দ্বিতীয় শিকার হন জয়। বড় শট খেলতে গিয়ে ৩৪ রান করে ফেরেন তিনি। ডানহাতি স্পিনারের বলে ছক্কা মেরে ৮৮ বলের বাউন্ডারি খরা কাটিয়েছিলেন নাজমুল। তবে পরের বলেই হয়ে গেলেন বোল্ড। আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন ম্যাকব্রাইন। ৮ রান করেছেন নাজমুল। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ১৭ রান নিয়ে অপরাজিত আছেন মুমিনুল। ৩ রানে অপরাজিত মুশফিক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে