নিউজ ডেক্স
আরও খবর
নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
তোফায়েল আহমেদের মৃত্যুতে পোল্যান্ড আওয়ামী লীগের শোক
মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন
আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ২টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এরমধ্যে একটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এ ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপকারী একজনকে এনসিপির নেতাকর্মীরা ধরতে পেরেছে বলে দাবি করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। আরও ফোর্স বৃদ্ধি করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যারা ঘটিয়েছে তাদের মধ্যে একজনকে এনসিপির নেতাকর্মীরা ধরেছে বলে দাবি করেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।