বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন – বর্ণমালা টেলিভিশন

বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ November, ২০২৫ | ৯:২৪ 115 ভিউ
প্রতিদিন বাইরে থেকে আনা ভাজাপোড়া খেতে আর মোটেও ভালো লাগে না। এতে স্বাস্থ্যও ভালো থাকে না। কিন্তু চায়ের সঙ্গে ‘টা’ মানেই তো বাইরের চপ, শিঙাড়া কিংবা কাটলেট। বাড়ির খুদেদের আবার রেস্তোরাঁর মতো ফ্রায়েড চিকেন কিংবা চিকেন পপকর্নের দিকে বেশি ঝোঁক। কিন্তু আপনি চাইলে দোকানের স্বাদ সহজেই আনতে পারেন বাড়ির হেঁশেলে। খুব সহজ কয়েকটি ধাপেই তা সম্ভব। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর স্বাদের চিকেন পপকর্ন। আর তা ১০ মিনিটেই সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বাড়িতে তৈরি করবেন চিকেন পপকর্ন— উপকরণ ৫০০ গ্রাম মুরগির মাংস (হাড় ছাড়া), ১ টেবিল চামচ রেড চিলি সস, ১ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১টি লেবুর রস, ১টি ডিম, ১ কাপ ময়দা, ১ টেবিল চামচ লংকার গুঁড়া, ১ চা চামচ আদা-রসুন পাউডার, ১ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এব স্বাদমতো লবণ। প্রণালি প্রথমে মুরগির মাংস ছোট টুকরো করে কেটে নিন। এরপর একটি বড় পাত্রে নিয়ে তার সঙ্গে লবণ, রেড চিলি সস, সয়া সস, আদা-রসুন বাটা, লেবুর রস এবং ডিম ভালো করে মেখে নিন। এবার মিশ্রণটি ঘণ্টাখানেক ফ্রিজে রেখে দিন। এরপর সময় শেষে এবার আরেকটি পাত্রে ময়দা, লবণ, গোলমরিচ গুঁড়া, আদা-রসুন গুঁড়া, লংকার গুঁড়া ভালো করে মিশিয়ে নিন। এরপর মাংসের টুকরোগুলোতে ময়দার মিশ্রণ মাখিয়ে সেগুলো বরফ পানিতে ডুবিয়ে নিন। তারপর আবার সেগুলো ময়দার মিশ্রণে এপিঠ-ওপিঠ করে গরম তেলে বাদামি করে ভেজে নিন। এবার গরম গরম পরিবেশন করুন রেস্তোরাঁর মতো চিকেন পপকর্ন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস