নিউজ ডেক্স
আরও খবর
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে?
চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি
ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা
বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’
চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন
প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ
চালু হচ্ছে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি নির্মাণ কারখানা
বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে চীন। দেশটির বিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেংয়ের উড়ন্ত গাড়ি নির্মাণ বিভাগে এর উৎপাদন শুরু হতে যাচ্ছে। চীনভিত্তিক সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।
চীনের দক্ষিণাঞ্চলের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌয়ের হুয়াংপু জেলায় অবস্থিত কারখানাটি প্রায় এক লাখ ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। কারখানাটি বছরে ১০ হাজার ইউনিট পর্যন্ত গাড়ি উৎপাদনে সক্ষম।
এক্সপেং জানিয়েছে, ইতোমধ্যেই পাঁচ হাজার উড়ন্ত গাড়ির অর্ডার পেয়েছে তারা।
নির্মাণাধীন গাড়িগুলোতে অটোম্যাটিক এবং ম্যানুয়াল দুরকম নিয়ন্ত্রণের ব্যবস্থাই থাকছে। এর অটোম্যাটিক ফ্লাইট মোড সুবিধা স্মার্ট রুট পরিকল্পনা অনুযায়ী যাত্রাপথ পরিচালনায় সক্ষম। পাশাপাশি এতে থাকবে এক ক্লিকে উড্ডয়ন এবং অবতরণের ব্যবস্থা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।