আ.লীগ ও জাপার ৯ নেতা কারাগারে – বর্ণমালা টেলিভিশন

আ.লীগ ও জাপার ৯ নেতা কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ November, ২০২৫ | ৬:৫৮ 158 ভিউ
বরিশালে পৃথক দুটি রাজনৈতিক মামলায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) ৯ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চাদালতের জামিন শেষে রোববার (০২ নভেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া নেতারা হলেন বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন পন্ডিত, ইউপি সদস্য মোশারেফ তালুকদার ও ইলিয়াস মেলকার, যুবলীগ নেতা কাজী লিয়াকত হোসেন এবং হুমায়ন কবির। এ ছাড়া গণধিকার পরিষদ নেতার মামলায় কারাগারে যাওয়া জাপা নেতারা হলেন আক্তার রহমান সপ্রু, রফিকুল ইসলাম গফুর, নজরুল ইসলাম ও মো. জুম্মান। মামলার বরাতে বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, গত ২০ জুলাই হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির অভিযাগে একটি মামলা করা হয়। মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের নেতারা উচ্চাদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আদালত হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। বিচারক আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন। অপরদিকে, গত ৩১ মে বরিশাল নগরীতে জাতীয় পার্টি একটি মিছিল বের করে। মিছিলে প্রধান উপদেষ্টাসহ অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের কটূক্তি করে। ঘটনাস্থলে থাকা গণঅধিকার পরিষদের নেতারা সরকার বিরোধী স্লোগান না দেওয়ার অনুরোধ করে। তখন জাতীয় পার্টির নেতারা হত্যার উদ্দেশ্যে হামলা করে গণঅধিকার নেতাকর্মীদের আহত করে। এ ঘটনায় গণঅধিকার পরিষদের মহানগরের সহসভাপতি শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে জাতীয় পার্টির নেতারা উচ্চ আদালত থেকে জামিন নেয়। জামিনের মেয়াদ বাড়াতে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মহসিন উল ইসলাম হাবুলসহ ৫ নেতা আদালতে হাজির হয়। বিচারক মহসিন উল ইসলাম হাবুলের জামিন আবেদন মঞ্জুর করেন এবং অপর চারজনের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী