ফোনের ছবি নিরাপদ রাখবেন যেভাবে – বর্ণমালা টেলিভিশন

ফোনের ছবি নিরাপদ রাখবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫ | ৮:৫৯ 81 ভিউ
আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন মানেই— পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয়। অথচ আপনি জানেনই না এমন কিছু সহজ কৌশল রয়েছে, যা ব্যবহার করে আপনি আপনার ব্যক্তিগত ছবি ও ভিডিও সম্পূর্ণ গোপন ও সুরক্ষিত রাখতে পারেন। এ যুগে স্মার্টফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়। এ স্মার্টফোন কম্পিউটারের মতোই ব্যবহার করা যায়। সেই সঙ্গে ক্যামেরা ও মিডিয়া ডিভাইসের কাজ করে থাকে। উন্নতমানের ক্যামেরার কারণে এখন বেশিরভাগ মানুষ স্মার্টফোন দিয়েই ছবি ও ভিডিও তুলে থাকে। কিন্তু এ ছবিগুলোর মধ্যে এমন কিছু ছবি আছে, যা অন্য কেউ দেখা নিরাপদ নয়। সেটি একান্তই আপনার ব্যক্তিগত। তাই এগুলো নিরাপদে রাখার উপায় জানা ভীষণ জরুরি। আর আপনার হাতের মুঠোয় থাকা অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে এমন কিছু সহজ কৌশল, যা ব্যবহার করে আপনি আপনার ব্যক্তিগত ছবি ও ভিডিও সম্পূর্ণ নিরাপদ রাখতে পারেন। এসব নিরাপদ রাখতে প্রযুক্তিবিদরা কিছু কৌশল বাদলে দিয়েছেন। প্রযুক্তি যেমন উন্নত হচ্ছে, তেমনই বেড়েছে ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রয়োজনও। নিজের ফোনের সহজ কিছু সেটিংস জেনে রাখলে আপনার প্রাইভেসি সম্পূর্ণ নিরাপদ রাখা সম্ভব। চলনু জেনে নেওয়া যাক, কীভাবে আপনার একান্ত ছবি ও ভিডিও নিরাপদে রাখবেন— ছবির গ্যালারি থেকে লুকিয়ে রাখুন ছবি ছবি সরাসরি গ্যালারি অ্যাপ থেকেই লুকিয়ে রাখা সম্ভব। সে জন্য গ্যালারিতে যান। এবার ছবিটি প্রেস করুন, দেখবেন হাইড অপসন আসবে, সেটা সিলেক্ট করুন। অনেক ফোনে পুরো অ্যালবামও লুকিয়ে রাখা যায়। সে জন্য সেটিংস থেকে গ্যালারিতে যান। এরপর Hide or unhide albums অপশন থেকে এটি করতে পারেন। গ্যালারি অ্যাপে পাসওয়ার্ড আপনি গ্যালারি অ্যাপ লক করে রাখতে পারেন। আপনার স্মার্টফোনের গ্যালারিতে পাসওয়ার্ড সেট করার সুযোগ রয়েছে। সে জন্য আপনার ফোন সেটিংসে গিয়ে প্রাইভেসিতে যেতে হবে। এরপর অ্যাপস লকে নির্দেশনা অনুযায়ী পাসওয়ার্ড কিংবা পিন সেট করে নিন। আপনি চাইলে ফোনের নিজস্ব সিকিউর ফোল্ডার কিংবা প্রাইভেস সেভ ফিচার ব্যবহার করতে পারেন। সাধারণত এটি প্রায় সব ফোনেই থাকে। পিন, পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সুরক্ষিত করে রাখুন। আপনার ছবি থাকবে পুরোপুরি গোপনীয়ভাবে। গুগল ফটোসের লক ফোল্ডার আপনি যদি গুগল পিক্সেল ফোন ব্যবহারকারী হন, তাহলে আপনার জন্য বাড়তি সুযোগ আছে। গুগল ফটোস অ্যাপে লক ফোল্ডার ফিচার, যেখানে আপনি পছন্দের ছবি ও ভিডিও সরিয়ে রাখতে পারেন। এগুলো ফোনের মূল গ্যালারিতে দৃশ্যমান থাকবে না। বরং আলাদা নিরাপদ ফোল্ডারে সংরক্ষিত থাকবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা