বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা – বর্ণমালা টেলিভিশন

বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫ | ৮:৪৭ 63 ভিউ
জামালপুরের মেলান্দহে বিএনপির এক নেতার কর্মী-সমর্থকদের ওপর ছাত্রদলের এক নেতার নেতৃত্বে হামলা হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর পলিশা তালতলা মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভর অনুসারী বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবরাজ হাসান মেলান্দহ উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। সাদিকুর রহমান সিদ্দিকী অভিযোগে জানান, বৃহস্পতিবার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চর পলিশা এলাকায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক করেন। রাতে বৈঠক শেষে ফেরার সময় চর বানিপাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক যুবরাজ হাসানের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। তবে যুবরাজ হাসান অভিযোগ অস্বীকার করেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় সাংবাদিকদের বলেন, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন