পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদের – বর্ণমালা টেলিভিশন

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ | ৭:১১ 72 ভিউ
২০ শতাংশ বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। তাদের স্লোগানে শাহবাগ এলাকা এখন উত্তাল। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে বিজ্ঞপ্তি জারির আল্টিমেটাম শেষ হওয়ার পর শহীদ মিনার থেকে শাহবাগের দিকে মিছিল করে যান এবং দুপুর ২টার দিকে পুলিশের বেড়িকেড ভেঙে শাহবাগ অবরোধ করেন তারা। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন যে, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে। আন্দোলনরত শিক্ষকরা আরও জানান, সরকারের প্রস্তাবিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এদিকে, সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তারা দাবি আদায়ের জন্য আজ শাহবাগ অবরোধের ঘোষণা দেন। রোববার (১২ অক্টোবর) থেকে শিক্ষকরা ২০ শতাংশ বাড়ি ভাড়া ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছেন। শিক্ষকদের একটি অংশ অবস্থান কর্মসূচির অংশ হিসেবে রাতভর শহীদ মিনারে অবস্থান করেছেন। রোববার তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করতে চাইলে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সারা দেশের স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকরা বিক্ষোভে যোগ দেন এবং পরের দিন থেকে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করা, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং শিক্ষক ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অন্য কর্মীদের জন্য উৎসব ভাতা মূল বেতনের ৭৫ শতাংশ করা। প্রাথমিক স্তরে এমপিওভুক্ত শিক্ষকরা মাসিক সাড়ে ১২ হাজার টাকা বেতন, এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। সম্প্রতি, অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাড়া বাড়িয়ে ১ হাজার করেছে। এই বৃদ্ধিকে 'প্রহসন' দাবি করে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে, দেশে ২৬ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ৩ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষক ও ১ লাখ ৭০ হাজারের বেশি কর্মচারী রয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে