কারিনা কাপুরের গোপন ফিটনেস রুটিন ফাঁস – বর্ণমালা টেলিভিশন

কারিনা কাপুরের গোপন ফিটনেস রুটিন ফাঁস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ | ৭:১৭ 84 ভিউ
বলিউডে যে কজন অভিনেত্রীর নামের সঙ্গে ‘ফিটনেস কুইন’ শব্দটি যোগ করা যায়, তাঁদের মধ্যে অন্যতম কারিনা কাপুর খান। কারিনা ও ফিটনেস যেন একে অপরের পরিপূরক। যত ব্যস্ততাই থাকুক, ফিটনেস রুটিন বাদ দেওয়ার পক্ষে নন এই বলিউড তারকা। নিজের ফিটনেস রুটিন তিনি তৈরি করেছেন মূলত ব্যায়ামের ধারাবাহিকতা ও শারীরিক শক্তির ওপর নির্ভর করে। ৪৪ বছর বয়সী কারিনা কাপুর খান বাড়িতে ওয়ার্কআউট করতেই বেশি পছন্দ করেন। ইনস্টাগ্রামে প্রায়ই তাঁর ওয়ার্কআউটের রিলস পাওয়া যায়। ভক্তরা বেশ আগ্রহ নিয়ে সেসব রিলস দেখেন। ভক্তকুল ছাড়াও ফিটনেস-সচেতন মানুষ কারিনার ওয়ার্কআউটের প্রশংসা করতে ভোলেন না। ত্বকের উজ্জ্বলতা ও শারীরিক সুস্থতার জন্য অন্য কিছুর চেয়ে শরীরচর্চাতেই ভরসা রাখেন এ তারকা—এ কথাও বিভিন্ন পত্রপত্রিকা থেকে জানা যায়। চলতি বছরের ১১ আগস্ট, একটি ইনস্টাগ্রাম পোস্টে সেলিব্রিটি ফিটনেস কোচ মহেশ কারিনার সর্বশেষ ওয়ার্কআউট রুটিনের কিছু ঝলক অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এ থেকে কিছুটা হলেও ধারণা করা যায় কারিনা কাপুরের ওয়ার্কআউট রুটিন সম্পর্কে। কারিনা কাপুরের ওয়ার্কআউট রুটিনে যা রয়েছে— লেগ রোটেশন লেগ রোটেশনে হাঁটু ও গোড়ালির জয়েন্টে বিশেষভাবে পা ঘোরানো হয়। এটি হিপ জয়েন্টের নমনীয়তা ও শক্তি বাড়াতে সাহায্য করে। কারিনা তাঁর পেটের পেশিকে শক্তিশালী করতে এবং নিতম্বের নমনীয়তা উন্নত করতে লেগ রোটেশন করেন। এতে সামগ্রিকভাবে তাঁর শরীরের নিচের অংশের গতিশীলতা বাড়ে। লেগ রাইজেস তিনি তাঁর তলপেটের পেশি ও ঊরুকে টোনড রাখতে এই ব্যায়াম করেন। ব্যায়ামটি করার জন্য চিত হয়ে শুয়ে দুই হাত শরীরের দুপাশে রেখে পা দুটি সোজা ওপর দিকে তুলে ৯০ ডিগ্রি কোণে নিয়ে আসতে হয়। তারপর ধীরে ধীরে নামিয়ে আনতে হয়। এ ব্যায়াম পেটের নিচের অংশের পেশি (লোয়ার অ্যাবডোমিনিস) শক্তিশালী করে। নিয়মিত এটি করলে পেটের মেদ কমে এবং হিপ টোনড থাকে। কেটলবেল সুইং কারিনা নিতম্ব, হাঁটু ও পিঠের স্বাস্থ্য ভালো রাখতে কেটলবেল সুইং ব্যবহার করেন। তিনি আয়নার সামনে উভয় পা আলাদা করে দাঁড়ান। কাঁধ বরাবর দুই হাত দিয়ে বেলটি তুলে ধরে যতক্ষণ না বাহু শরীরের ৯০ কোণে আসে, ততক্ষণ ধীরে ধীরে তুলতে থাকেন। কমপক্ষে ৫ সেকেন্ডের জন্য এটি ধরে রাখতে হয়। তারপর যতটা সম্ভব ধীরে ধীরে পায়ের মাঝখানে বেলটি নামিয়ে নিতে হয়। এতে তাঁর ওজন থাকে নিয়ন্ত্রণে। ক্রাঞ্চ কারিনা তাঁর ওপরের পেটের পেশিগুলোকে টোনড রাখতে ক্রাঞ্চ করেন। মাটিতে পিঠ রেখে শুয়ে হাঁটু জোড়া ভাঁজ করে নেন, যাতে তাঁর পায়ের পাতা মাটিতে ঠেকে। হাত জোড়া মাথার পেছনে রেখে পেটের ওপরে চাপ দিয়ে মাথাটি হাঁটুর দিকে নিয়ে যান। এই পজিশনে ৫ সেকেন্ড থেকে তারপর আগের অবস্থায় ফিরে আসেন। কারিনার ডায়েট ও ফিটনেসের গোপন তথ্য স্ট্রেন্থ ট্রেইনিং, হাঁটাহাঁটি, সূর্য নমস্কার ও অন্যান্য ছোট ছোট ওয়ার্কআউট করেন কারিনা। ফিটনেস ঠিক রাখতে হালকা মসলায় রান্না করা সবজি-খিচুড়ি খান। খাওয়ার আগে খিচুড়ির ওপর ঘি ছড়িয়ে দেন। পরিমিত ঘি শরীর ও ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো। এ ছাড়া ফল দিয়ে টক দই থাকে তাঁর স্ন্যাকস টাইমে। এভাবেই ফিট থাকেন এই তারকা। সূত্র: হিন্দুস্তান টাইমস

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?