বাংলাদেশ ম্যাচের আগে দলের সাথে যোগ দেবেন ভেল্লালাগে – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশ ম্যাচের আগে দলের সাথে যোগ দেবেন ভেল্লালাগে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:২৬ 79 ভিউ
বাবার মৃত্যুর কারণে দেশে ফিরেছিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়া শেষে তিনি আবারও জাতীয় দলে যোগ দিচ্ছেন। ফলে, বাংলাদেশের বিপক্ষে টিম ম্যানেজমেন্ট চাইলে একাদশে দেখা যেতে পারে ভেল্লালাগেকে। এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ভেল্লালাগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন এবং শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে দলের সঙ্গে যোগ দেবেন। তার সঙ্গে থাকবেন টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোডে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। উল্লেখ্য, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের পরিবারে নেমে আসে শোকের ছায়া। তরুণ ক্রিকেটারের বাবা সুরঙ্গা ভেল্লালাগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তীব্র বুকে ব্যথা অনুভব করলে সুরঙ্গাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি। এই মর্মান্তিক খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে লঙ্কান ক্রিকেট মহলে। শোকস্তব্ধ হয়ে পড়ে সতীর্থ ক্রিকেটাররা। ২২ বছর বয়সী ভেল্লালাগেকে শ্রীলঙ্কার আগামী দিনের অন্যতম সেরা সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হয়। বাবার অকালমৃত্যু তার মানসিক শক্তির জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। এদিন ম্যাচে শ্রীলঙ্কা অবশ্য জয়ের হাসি উপহার দেয় সমর্থকদের। ১৭০ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে ৮ বল আগেই টপকে যায় লঙ্কানরা। তবে মাঠের সাফল্য ঢেকে দিয়েছে মাঠের বাইরের শোকের মেঘ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই