নিউজিল্যান্ডের ক্যাফে থেকে বের করে দেওয়া হয়েছিল কোহলি-আনুশকাকে! – বর্ণমালা টেলিভিশন

নিউজিল্যান্ডের ক্যাফে থেকে বের করে দেওয়া হয়েছিল কোহলি-আনুশকাকে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:১৪ 109 ভিউ
দুজন দুই ভিন্ন জগতের তারকা। দুজনকে একসঙ্গে দেখতে পাওয়াটা অনেকের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। বড় অঙ্কের অর্থে এ জুটিকে বিজ্ঞাপনের প্রস্তাব দিয়েও সূচি পায় না অনেক প্রতিষ্ঠান। সেখানে কি না একটি রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হলো বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে। এমনই এক তথ্য ফাঁস করেছেন ভারতীয় নারী দলের ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ। তিনি জানান, নিউজিল্যান্ডে একই সময়ে ভারতের নারী ও পুরুষ দলের সিরিজ চলছিল ভিন্ন দুই দলের বিপক্ষে। সেই সময় কোহলির কাছ থেকে পরামর্শ নিতে যান জেমিমা। সেখানে ছিলেন স্মৃতি মন্ধানাও। হোটেলের একটি ক্যাফেতে দেখা হয়েছিল তাদের। আলোচনা চলাকালেই তাদের সঙ্গে যোগ দেন বিরাটের স্ত্রী আনুশকা। সে হোটেলেই ছিলেন তিনি। ধীরে ধীরে ক্রিকেট থেকে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে শুরু করেন তারা। আড্ডা জমে উঠেছিল, তখনই ঘটে ছন্দপতন। জেমিমা বলেন, ‘দেখে মনে হচ্ছিল আমরা ছোটবেলার বন্ধু, যাদের অনেক দিন পর দেখা হয়েছে। কিন্তু একটা কারণেই আমাদের এই আলোচনা থামাতে হয়েছিল। ক্যাফের লোকেরা আমাদের বের করে দিয়েছিল। প্রায় চার ঘণ্টা ধরে ওখানে বসেছিলাম। তাই ওরা আমাদের চলে যেতে বলে।’ সামনেই ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবেন জেমিমা ও মান্ধানা। এবার দেশের মাটিতে বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে তাদের। অন্যদিকে কোহলি এখন ক্রিকেটের বাইরে। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। শুধু ওয়ানডে ফরম্যাটে খেলছেন তিনি। আপাতত খেলা না থাকায় লন্ডনে সপরিবারে ছুটি কাটাচ্ছেন কোহলি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে