শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব-পর্দা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ September, ২০২৫
৭:২৩ am
161 ভিউ

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব-পর্দা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ September, ২০২৫ | ৭:২৩ 161 ভিউ
শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব-পর্দা পরা নিয়ে সুস্পষ্ট নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, দুদিন পরপর হিজাব-পর্দা নিয়ে যে অস্থিরতা তৈরি হচ্ছে, এর স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকের ভেরিফাইড পেজে এ আহ্বান জানান তিনি। আহমাদুল্লাহ লিখেন, ধর্ম পালন নাগরিকদের সাংবিধানিক মৌলিক অধিকার। ড্রেসকোডের খোঁড়া অজুহাত তুলে কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা সংবিধান পরিপন্থী কাজ। তিনি আরো জানান, পাগড়ি শিখদের ধর্মীয় প্রতীক। পাগড়ি পরে তারা যদি পৃথিবীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে, এমনকি বিভিন্ন বাহিনীতে চাকরি করতে পারে, তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে হিজাব-নিকাব পরে মেয়েরা কেন পড়াশোনা করতে পারবে না! রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় প্রতীক ব্যবহারে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করা হোক। যেন দুদিন পরপর কোনো শিক্ষক এই বিষয়ে অস্থিরতা তৈরির দুঃসাহস দেখাতে না পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার