এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ – বর্ণমালা টেলিভিশন

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ | ৭:৪৪ 79 ভিউ
এশিয়া কাপ ক্রিকেট ২০২৫-এর ম্যাচগুলো ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে টাইগাররা লিটন দাসের নেতৃত্বে মাঠে নামবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে বিভিন্ন শ্রেণিতে। নর্থ স্ট্যান্ডের টিকিট সর্বনিম্ন ২,০৬৮ টাকা (১৭ ডলার) এবং সাউথ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট ৩,৪৪৭ টাকা। সবচেয়ে ব্যয়বহুল টিকিট হলো ভিআইপি স্যুট, যা চারজন একসঙ্গে খেলা দেখতে পারবেন এবং এর মূল্য ৬৮,৯৩০ টাকা (৫৬৬.৭৬ ডলার)। অনলাইনে টিকিট কেনা যাবে abu-dhabi.platinumlist.net থেকে। মোট ৮টি দল অংশ নিচ্ছে, যা আগের আসরের তুলনায় দুইটি বেশি। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির সময় পরিবর্তন করা হয়েছে। সব ম্যাচ এখন শুরু হবে স্থানীয় সময় বিকেল ৬টা ৩০ মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। মাত্র একটি ম্যাচের সময় অপরিবর্তিত—১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যে, যা স্থানীয় সময় বিকেল ৪টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি অনুষ্ঠিত হবে দুবাইয়ে, বাকি ৮টি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ আবুধাবিতে, ফাইনাল হবে দুবাইয়ে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই