বিপিএল থেকে চিটাগং কিংস বাদ, পাওনার হিসাব দিল বিসিবি – বর্ণমালা টেলিভিশন

বিপিএল থেকে চিটাগং কিংস বাদ, পাওনার হিসাব দিল বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ | ৮:১৯ 195 ভিউ
চিটাগং কিংসের কাছে ৩৭ লাখ ডলার বা প্রায় ৪৬ কোটি টাকা পাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ওই পাওয়া চেয়ে ফ্র্যাঞ্চাইজিকে আগেই আইনি নোটিশ দিয়েছে বোর্ড। চিটাগং কিংস স্বত্বাধিকার বকেয়া টাকার পরিমাণ সঠিক নয় দাবি করায় পুনরায় বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে, বকেয়া অর্থের পরিমাণ ৪৬ কোটি টাকাই। এছাড়া এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজের চিটাগং কিংসকে বিপিএলে আর দল না দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। বিসিবি বিবৃতিতে বলেছে, বকেয়া অর্থ পরিশোধ না করায় দায়ে চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ বিপিএলের প্রথম, দ্বিতীয় ও ১১তম আসরে টুর্নামেন্টের আইনি এবং আর্থিক নীতিভঙ্গ করেছে বলে উল্লেখ করা হয়েছে। অনেকবার তাদের বিষয়টি স্মরণ করালে এবং নোটিশ দিলেও তারা আমলে নেয়নি বলেও বিসিবি বিবৃতিতে বলেছে। বিসিবি জানিয়েছে, ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত এসকিউ স্পোর্টসকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি চুক্তির শর্ত পূরণ করেননি, ফ্র্যাঞ্চাইজি ফি ঠিক মতো দেননি, বকেয়া কর দেননি এবং খেলোয়াড় ও কোচিং স্টাফের পাওনা পরিশোধ করেননি। গত বছরের ২০ সেপ্টেম্বর বিসিবি তাই পুনরায় তার সঙ্গে সমঝোতা চুক্তি করে। সেটাও চিটাগং কিংস পূরণ করেনি। যে কারণে বিসিবি গত ২২ জুলাই দলটির স্বত্বাধিকারীকে আইনি নোটিশ পাঠায়। গত সোমবার চিটাগং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, বিসিবি তার কাছে যে ৪৬ কোটি টাকা পাওয়া দাবি করেছে সংখ্যাটা সঠিক নয়। তিনি দাবি করেন, বিসিবির কাছে তার বকেয়া আছে ঠিক, কিন্তু সংবাদ মাধ্যমে টাকার যে অঙ্ক ঘুরে বেড়াচ্ছে সেটা সঠিক নয়। বিসিবির বিবৃতি থেকে জানা গেছে, বিপিএলের ১১তম আসরে তার কাছে বকেয়া অর্থের পরিমাণ ৪৬ কোটি টাকা নয়। বরং প্রথম ও দ্বিতীয় আসরে তার কাছে যে অর্থ বকেয়া ছিল ২০১২ সাল থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত তার ওপর সুদ যোগ হয়েছে। ১১তম আসরের বকেয়া মিলিয়ে অর্থটা দাঁড়িয়েছে ৪৬ কোটি। বিসিবি জানিয়েছে, এসকিউ স্পোর্টস বা চিটাগং কিংসের কাছে বিসিবির মূল বকেয়া ১৫ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১৮ কোটি ৮৪ লাখ টাকা। এর সঙ্গে সুদ যোগ হয়েছে ২২ লাখ ৩২ হাজার ডলার। বা প্রায় ২৭ কোটি ১২ লাখ টাকা। মোট বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৪৬ কোটি টাকা। বিসিবি জানিয়েছে, চিটাগং কিংসের কাছে বিসিবির ৪৬ কোটি টাকা পাওনা ছাড়াও খেলোয়াড়, কোচদের আলাদা বকেয়া আছে। হোটেল ভাড়া বাকি আছে। ভেন্ডর বিল বাকি আছে। যে কারণ বিসিবি প্রায়ই এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিদের থেকে নিয়মিত অভিযোগ পাচ্ছেন, বিসিবিকে অর্থ শোধ করতে তাগাদা দেওয়া হচ্ছে। এমনকি আইনি নোটিশও পাচ্ছে বোর্ড।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?