স্বামীসহ শিল্পা শেঠির বিরুদ্ধে মামলা, যা বললেন আইনজীবী – বর্ণমালা টেলিভিশন

স্বামীসহ শিল্পা শেঠির বিরুদ্ধে মামলা, যা বললেন আইনজীবী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ | ৮:০৮ 126 ভিউ
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অশ্লীল ভিডিও বানানো এবং তা বিক্রি করার অভিযোগ উঠেছিল কয়েক বছর আগে। এখনও সেই বিতর্কের রেশ কাটেনি। এরমধ্যে একাধিকবার আইনি জটিলতায় পরতে হয়েছে তাদের। এবার তাদের বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণা মামলা করলেন দীপক কোঠারি নামে মুম্বাইয়ের এক ব্যবসায়ী। মামলা হওয়ার শিল্পা ও তার স্বামী আইনজীবীর মাধ্যমে একটি বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছেন। লোটাস ক্যাপিটাল ফিন্যানসিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি। অভিযোগে তিনি বলেন, শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন। ব্যবসায় বিনিয়োগের জন্য দেওয়া হলেও সেই রুপি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছেন শিল্পা ও রাজ। দীপক কোঠারি জানান, যখন তিনি ওই সংস্থায় বিনিয়োগ করেন তখন ৮৭ শতাংশ শেয়ার শিল্পার নামে ছিল। তার কাছে মোট ৭৫ কোটি রুপির ঋণ চাওয়া হয়েছিল। একবারে নয়, ধাপে ধাপে শিল্পা ও রাজের সংস্থায় বিনিয়োগ করেছিলেন দীপক। ২০১৫ সালের এপ্রিল মাসে ৩১.৯৫ কোটি রুপি দেন তিনি। ওই বছরই সেপ্টেম্বর মাসে ফের কিছু রুপি দেন। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের মার্চের মধ্যে দেন আরও ২৮.৫৪ কোটি রুপি। সবমিলিয়ে ৬০.৪৮ কোটি রুপির চুক্তি হয়েছিল। স্ট্যাম্প ডিউটি বাবদও ৩.১৯ লক্ষ রুপি খরচ হয়। দীপকের দাবি, ব্যক্তিগতভাবে তাকে রুপি ফেরানোর গ্যারান্টি দিয়েছিলেন শিল্পা। যদিও সেই বছরের সেপ্টেম্বরেই সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন তিনি। পরবর্তীতে তারকা দম্পতির সংস্থা দেউলিয়া ঘোষিত হয়। ওই সংস্থার বিরুদ্ধে মোট ১.২৮ কোটির মামলা দায়ের হয়। ফলে সর্বস্বান্ত হয়েছেন দীপকও। এই অবস্থায় আর্থিক প্রতরণার অভিযোগে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। অভিনেত্রী শিল্পা শেঠি ও তার ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা তাদের আইনজীবীর মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। আইনজীবী প্রশান্ত পাটিল বলেন, ‘শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দাবি করেছেন, তাদের বিরুদ্ধে দায়ের করা ৬০ কোটি রুপির প্রতারণার মামলার কোনো ভিত্তি নেই। এরকম অপরাধ তারা জড়িত নয়। তাদের বিরুদ্ধে এমন অভিযোগ ভিত্তিহীন এবং বিদ্বেষপূর্ণ ছাড়া আর কিছুই নয়।’ সূত্র: ইডিয়ান এক্সপ্রেস।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই