সবসময় ভেবেছি শিল্পীসত্তা যেন বিক্রি না হয়ে যায়: ঋতাভরী – বর্ণমালা টেলিভিশন

সবসময় ভেবেছি শিল্পীসত্তা যেন বিক্রি না হয়ে যায়: ঋতাভরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ | ৮:০০ 100 ভিউ
লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় অনেক ভাঙাগড়ার মধ্যদিয়ে এগিয়ে হয়েছে টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। ভেতরে ভেতরে ভেঙে পড়লেও তা কখনো প্রকাশ করেননি। শক্তি জড়ো করে হাসিমুখে উঠে দাঁড়িয়েছেন। তবে পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনে নাকি সবচেয়ে হোঁচট খেয়েছেন তিনি। ঋতাভরী বলেন, ‘পেশাগত জীবনে যতটা না হোঁচট খেয়েছি তার চেয়েও বেশি কেঁদেছি ব্যক্তিগত জীবনে।’ ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘কিশোরী বয়সে আমি অভিনয় শুরু করি। তখন আমি মধ্যবিত্ত সংসারের মেয়ে। মানসিকতা বা ধ্যানধারণাও সে রকমই ছিল। পৃথিবী কেমন, কীভাবে সেখান থেকে নিজেদের প্রয়োজন মেটাব— সে সম্পর্কে অন্য রকম ধারণা ছিল। অনেককে দেখেছি, অনায়াসে অনেক কিছু করতে পেরেছে। আমি সেটা পারিনি। কারণ, আমি সবসময় চিন্তা করেছি শিল্পীসত্তা ও মূল্যবোধ যেন বিক্রি না হয়ে যায়। এটার মধ্যে থেকেই তিনি নিজেকে প্রমাণ করেতে হয়েছে।’ একজন মেয়ের যা যা স্বপ্ন থাকে এই ঋতাভরী সেই সব পূরণ করতে পেরেছেন। বাড়ি, গাড়ি, অর্থ, যশ, নামী পরিচালকদের ছবিতে কাজ, সম্মান— সব পেয়েছেন। পরিণত ঋতাভরী কী চান? এমন প্রশ্নে ঋতাভরীর সোজা উত্তর, ‘৩০ বছর পার হলেই যে কোনও মেয়ে নিজেকে একটা প্রশ্নটাই করে। সেটা হল- তিনি কী চান? নিজের চাওয়া অনুযায়ী জীবন বেছে নিতে হয়। আমার ক্ষেত্রেও তেমটাই ঘটেছে। এখন পরিবারকে ভালবাসার পাশাপাশি নিজেকে ভালবেসে বাঁচি।’ বর্তমানে পরিচালক প্রতিম ডি গুপ্তের একটি সিরিজে অভিনয় করছেন ঋতাভরী। সেখানে তার সহ-অভিনেত্রী সোহিনী সরকার। যার সঙ্গে তার প্রথম কাজ ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’। সূত্র: আনন্দবাজার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা